শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইমরান খানকে ‘হত্যার হুমকি’! বাড়ানো হলো নিরাপত্তা

‘হত্যার হুমকির’ মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির তথ্য ও সম্প্রচারমন্ত্রী ফাওয়াদ চৌধুরী।

পাকিস্তানের জনপ্রিয় সংবাদমাধ্যম ডন ও জিও নিউজ এ তথ্য জানায়।

শুক্রবার এক টুইটে ফাওয়াদ বলেন, নিরাপত্তা সংস্থাগুলোও জানিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যার একটি পরিকল্পনা সামনে এসেছে। এ প্রতিবেদন পাওয়ার পর সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রধানমন্ত্রীর নিরাপত্তা বাড়ানো হয়েছে।

এর আগে পিটিআই নেতা ফয়সাল ভাওদাও দাবি করেছিলেন, প্রধানমন্ত্রী ইমরান খানের জীবন হুমকির মধ্যে রয়েছে এবং তার জীবন কেড়ে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।
ইমরান দেশ বিক্রির প্রস্তাবে রাজি না হওয়ায় এই ষড়যন্ত্র হচ্ছে।

তথ্যমন্ত্রী বলেন, নিরাপত্তা বাহিনীর প্রতিবেদনে ইমরান খানকে হত্যার ষড়যন্ত্রের তথ্য পাওয়া গেছে। এর পরই সরকার তার নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

পাকিস্তানের টালমাটাল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে। দেশটির নিরাপত্তা সংস্থার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে বলে দাবি তথ্য ও স্বরাষ্ট্রমন্ত্রী ফাওয়াদ চৌধুরীর। খবর ডন ও জিও নিউজের।

এর আগে তেহরিক ই পাকিস্তান দলের নেতা ফয়সাল ভাওদাও একই দাবি করেছিলেন।

এর আগে ২৭ মার্চ ইসলামাবাদে এক শোডাউনে ইমরান খান বলেছিলেন, তার সরকারকে ফেলে দিতে বিদেশি ষড়যন্ত্র হচ্ছে।

পিটিআই নেতা ফয়সাল ভাওদাও দাবি করেছিলেন, প্রধানমন্ত্রী ইমরান খানের জীবন হুমকির মধ্যে রয়েছে এবং তার জীবন কেড়ে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। ইমরান দেশ বিক্রির প্রস্তাবে রাজি না হওয়ায় এই ষড়যন্ত্র হচ্ছে।

প্রধানমন্ত্রীর নিরাপত্তা জোরদারের প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করে ক্ষমতাসীন দলের এ নেতা ইমরানকে জনসভায় ভাষণের সময় বুলেটপ্রুফ গ্লাস ব্যবহারের আহ্বানও জানান।

সাক্ষাৎকারে তিনি বলেন, ইমরান খান তাদের উদ্বেগকে পাত্তা দিচ্ছেন না। বরং বলেছেন, মরার সময় হলে তিনি মারা যাবেন।

ভাওদা আরও বলেন, প্রধানমন্ত্রী ইমরান একজন সাহসী মানুষ। পাকিস্তানের ব্যাপারে কোনো আপস তিনি করবেন না। পাকিস্তানকে কারও সামনে মাথানত করতে দেবেন না।

পিটিআইয়ের এ নেতা দাবি করেন, এর আগেও ইমরান খান এমন হুমকি পেয়েছিলেন। এখন সেই পরিকল্পনা বাস্তবায়নের ষড়যন্ত্র হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাবিস্তারিত পড়ুন

বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্য হ্রাস এবং মার্কিন পণ্যের আমদানি নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার ফলেবিস্তারিত পড়ুন

আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য

ডাবলিন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে মন্তব্য করেছেন।বিস্তারিত পড়ুন

  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা