শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইসলামী শ্রমনীতি ছাড়া শ্রমিকদের প্রকৃত মুক্তি সম্ভব নয় : কলারোয়ায় ইজ্জত উল্লাহ

আসাদুজ্জামান ফারুকী: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও তালা-কলারোয়ার জামায়াত সমর্থিত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন, ইসলামী শ্রমনীতি ছাড়া শ্রমিকদের প্রকৃত মুক্তি কখনই সম্ভব নয়। শ্রমিকের ঘাম শুকানোর পূর্বেই তার প্রাপ্য মজুরী পরিশোধের নির্দেশ কেবল ইসলামই দিয়েছে।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কলারোয়ার আয়োজনে সীরাতুন্নাবী (সাঃ) উপলক্ষে রিক্সা, ভ্যান চালকদের নিয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকালে কলারোয়া উপজেলা মডেল মসজিদের নিচ তলায় ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা মো. রুহুল কুদ্দুস এর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা মো. মশিউর রহমান এর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমে দ্বীন, বাংলাদেশ মসজিদ মিশন এর সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল বারী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক সুজায়েত আলী, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক আব্দুর রাজ্জাক, কর্মপরিষদ সদস্য আনোয়ারুল ইসলাম, পৌরসভা শ্রমিক কল্যাণের সভাপতি অধ্যাপক ইমামুল হক, ভ্যান ট্রেড ইউনিয়নের সেক্রেটারি অধ্যাপক মতিউর রহমান, শ্রমিক নেতা মাস্টার আনোয়ার আলী, ক্বারী রফিকুল ইসলাম, মো. মনিরুজ্জামান, কামরুজ্জামান প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা