বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঈদযাত্রা: মহাসড়কে সক্রিয় ছিনতাইকারীরা, গ্রেফতার ৪১

ঈদযাত্রায় ঘরমুখী মানুষ আর মহাসড়কের যানবাহনকে টার্গেট করে রাজধানীর বিভিন্ন পয়েন্টে সক্রিয় ৭০টির বেশি চাঁদাবাজ ও ছিনতাইকারী চক্র। ছদ্মবেশে ছিনতাই আর দেশীয় অস্ত্র দেখিয়ে আদায় করছে চাঁদা। এমন অভিযোগে ৪১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতদের কাছ থেকে অস্ত্র, ৫১টি মোবাইলসহ ১ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

নাড়ির টানে বাড়ির পথে লাখো মানুষ। লক্ষ্য একটাই, প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা। র‌্যাবের দাবি এই সুযোগকেই কাজে লাগাচ্ছে সংঘবদ্ধ ছিনতাইকারী আর চাঁদাবাজচক্র।

সন্ধ্যার পর থেকে রাজধানীর বিভিন্ন মোড়ে অবস্থান নিয়ে ঘরমুখো মানুষের সর্বস্ব হাতিয়ে নিচ্ছে তারা। চাঁদাবাজচক্রের সদস্যরা মহাসড়কে চলাচলকারী যানবাহনে ভয়ভীতি দেখিয়ে তুলছে চাঁদা। শনিবার (৩০ এপ্রিল) কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এমন ৭০টির বেশি চক্রের সন্ধান পাওয়ার দাবি র‌্যাবের।

র‌্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, রাজধানীর সবুজবাগ, খিলগাঁও, হাতিরঝিল, তেজগাঁও, মুগদা, শাহবাগ, মতিঝিল, ডেমরা, যাত্রাবাড়ী, শ্যামপুর ও পল্টন এলাকায় অভিযানে ৪১ জন ধরা পড়েছে। এরা শপিংমল, ব্যস্ততম বাজারে আসা ক্রেতা আর ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের অস্ত্র দেখিয়ে টাকা হাতিয়ে নিতো।

আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের চোখে ধুলা দিতে ছিনতাই ও চাঁদাবাজচক্রের সদস্যরা সাধারণ পথচারী, দিনমজুরসহ বিভিন্ন পেশাধারীর ছদ্মবেশ নিতে বলেও জানিয়েছে র‌্যাব।

একই রকম সংবাদ সমূহ

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন

সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদানবিস্তারিত পড়ুন

মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচীরবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন

আগামী দিনে ক্রীড়াকে প্রাধান্য দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন

  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী
  • ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ
  • ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
  • বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল