শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঈদ উপলক্ষ্যে আমিরাতে হাজার বন্দির মুক্তি

আসছে ঈদুল আজহা উপলক্ষ্যে প্রায় এক হাজার বন্দিকে মুক্তি দিতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। খালিজ টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, যে কোনো বড় ধরনের ধর্মীয় উৎসবের আগে বন্দিদের ক্ষমা করে দেওয়া সংযুক্ত আরব আমিরাতের শাসকদের একটি ঐতিহ্য। সেই ঐতিহ্যের অংশ হিসেবে এবার মুক্তি পাচ্ছেন বন্দিরা। আমিরাত প্রেসিডেন্টের এই ক্ষমার কারণে বন্দিরা ভবিষ্যৎ নিয়ে পুনরায় ভাবার সুযোগ পান। এর মাধ্যমে পরিবার ও কমিউনিটির সঙ্গে ফের কাজ করতে পারেন তারা।

খবরে আরও বলা হয়েছে, আগামী ২৮ জুন মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো সংযুক্ত আরব আমিরাতেও ঈদুল আজহা উদযাপন করা হবে। এ উপলক্ষ্যে ৯৮৮ বন্দিকে মুক্তির আদেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। এরই মধ্যে বন্দিদের মুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে।

উল্লেখ্য, চাঁদ দেখা যাওয়ার পর মধ্যপ্রাচ্যে ১৯ জুনকে জিলহজ মাসের প্রথম দিন হিসেবে গণনা করা হয়েছে। সেই হিসাব অনুযায়ী, আগামী ২৭ জুন পবিত্র আরাফাতের দিন তথা হজ এবং ২৮ জুন ঈদুল আজহা অনুষ্ঠিত হবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে।

একই রকম সংবাদ সমূহ

চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

চীনে শিগগিরই বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগেরবিস্তারিত পড়ুন

মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা

ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বল ‘ট্রাইওন্ডা’ পৌঁছে গেছে পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে। আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

  • বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই
  • বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা
  • আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী
  • বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক: বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা
  • পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা
  • মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ায় লালগালিচা সংবর্ধনা
  • কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬