মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উচ্ছেদের নামে দোকানপাট ভেঙ্গে কাউকে বেকার ও গৃহহারা করা যাবেনা : এমপি রবি

বিনেরপোতা মাছ বাজারস্থ দোকানপাট ও ঘরবাড়ি অবৈধ উচ্ছেদ করতে সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগ সময় বেঁধে নিজ খরচে ভেঙ্গে নিতে মাইকিং করায় এবং এই উচ্ছেদ অভিযান বন্ধ করতে ব্যবসায়ীদের আহাজারী ও অভিযোগের ভিত্তিতে শুক্রবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় সরেজমিনে বিনেরপোতা মাছ বাজার পরিদর্শণ করেছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এসময় তিনি বলেন, “অবৈধ উচ্ছেদের নামে ব্যবসায়ী প্রতিষ্ঠান ভেঙ্গে কাউকে বেকার করে পথে বসানো বা গৃহহারা করা যাবেনা। দীর্ঘ দেড় বছর করোনায় কর্মহীন হয়ে পড়া ব্যবসায়ী ও শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছে। ঠিক সেই মুহুর্তে তাদের বিরুদ্ধে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করলে মাছ ব্যবসায়ী ও কর্মরত শ্রমিকরা বেকার হয়ে পথে বসবে। পরিবার পরিজন নিয়ে আবারও তারা অসহায় ও বেকার হয়ে মানবেতর জীবন যাপন করবে। মানুষের ক্ষতি করে কোন কিছু করলে সেটা ভাল হবেনা। সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগসহ সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি নির্দেশ দেন বিনেরপোতা মাছ বাজারস্থ দোকানপাট ও ঘরবাড়ি উচ্ছেদ করতে গিয়ে কেউ যেন বেকার ও গৃহহীন হয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখতে।”

এসময় উপস্থিত ছিলেন লাবসা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আলীম, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, বিনেরপোতা মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি রাম প্রসাদ সরকার, সাধারণ সম্পাদক বিশ^নাথ মন্ডল ও মৎস্য ব্যবসায়ী আব্দুল আলিমসহ মাছ বাজারে ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। বিনেরপোতা মাছ বাজারস্থ দোকানপাট ও ঘরবাড়ি উচ্ছেদ না করতে সাতক্ষীরা সদর এমপি ও সাতক্ষীরা উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্টদের নিকট আবেদন করেছে বিনেরপোতার ব্যবসায়ীরা।

উল্লেখ্য যে, এই মাছ বাজার থেকে প্রতিদিন ঢাকা, চট্টগ্রাম, রংপুর, সিলেট, ময়মনসিংহ, বরিশালসহ ভারতের বিভিন্ন পোর্ট দিয়ে বিদেশে মাছ রপ্তানী হয় সেটা বন্ধ হয়ে গেলে আর্থিক ক্ষতি হবে এ জেলার। বিনেরপোতা মাছ বাজারটি বন্ধ হলে সরকার প্রতিবছর প্রায় কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হবে। বিনেরপোতা মাছ বাজারে ১৫০ থেকে ২০০টি ব্যবসায়ী দোকানপাট ও ঘরবাড়ি আছে। কয়েক হাজার শ্রমিক জীবিকা নির্বাহ করে এই মাছ বাজার থেকে। সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের বিনেরপোতা মাছ বাজারস্থ দোকানপাট ও ঘরবাড়ি উচ্ছেদ করতে মাইকিং করেছে সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগ। পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে জীবিকা নির্বাহ করতে উচ্ছেদ অভিযান বন্ধে জনপ্রতিনিধিসহ প্রশাসনের দ্বারে দ্বারে হাটছে বিনেরপোতা মাছ বাজারের ব্যবসায়ী ও শ্রমিকরা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার শিবপুরে এমএসপি ও এমএনপি সদস্যের সমন্বয় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্বয় সভাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার দায়িত্বপ্রাপ্ত মহিলা সাংসদ বিথীকা বিনতে হোসেনের সাথে আব্দুর রউফের সৌজন্য সাক্ষাত

জাতীয় সংসদের সংরক্ষিত (মহিলা) আসন-৩২৪ এর সংসদ সদস্য সাতক্ষীরা-১,২,৩,৪ আসনের দায়িত্বপ্রাপ্ত মহিলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস

“সবুজ জ্বালানির ব্যবহার বাড়াই, নির্মল বায়ুর নীল আকাশ চাই এই স্লোগানকে সামনেবিস্তারিত পড়ুন

  • ৩ মাস ২৫ দিন পর দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহ
  • সাতক্ষীরায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতাসহ ২ জনের মৃত্যু
  • সাতক্ষীরায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরার ভোমরা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্বয় সভা
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নি.খোঁজ, থানায় সাধারণ ডায়েরি
  • সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন, সভাপতি মনিরুল বেলালী, সেক্রেটারি মনিরুল ফারুকী
  • সাতক্ষীরায় চঞ্চল্যকর গৃহবধূ চন্দনা গু.ম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি’কে আ.টক করেছে পুলিশ
  • সাতক্ষীরায় কৃষি ব্যাংকের কর্মকর্তাদের সম্মেলন অনুষ্ঠিত
  • মানুষের দ্বারে দ্বারে পায়ে হেঁটে দাওয়াতি কার্যক্রমে সাতক্ষীরা জেলা জামায়াত আমির
  • সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী
  • সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন