শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উপকূলে টেকসই কৃষিব্যবস্থা গড়তে লবন ও খরা সহনশীল ধানবীজ বিতরণ

জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় এলাকায় লবনাক্ততা বৃদ্ধি পাচ্ছে, আবার অনিয়মিত বৃষ্টিপাতের কারনে বোরো মৌসুমে সেচের পানির স্বল্পতা রয়েছে। এমন বহুবিধ সংকটের মধ্যে কৃষি ব্যবস্থাকে টেকসই করার লক্ষ্যে ১৪ ডিসেম্বর(সোমবার) লিডার্স এর বাস্তবায়নে দক্ষিণ বেদকাশী ইউনিয়নে লিডার্স ঘড়িলাল শাখা অফিসে বোরো মৌসুমে ১৩৪ জন কৃষকের মাঝে ৯৩০ কেজি লবন ও খরা সহনশীল ব্রি-৬৭ ধান বীজ বিতরণ করা হয়েছে।

উক্ত ধান বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৭ নং দক্ষিণ বেদকাশি ইউনিয়নের চেয়ারম্যান আছের আলী মোড়ল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তি যোদ্ধা মোঃ বুলবুল তরফদার, প্যানেল চেয়ারম্যান মোঃ আবু ছালাম গাজী, ইউপি সদস্য মোঃ দিদারুল আলম, মোঃ রেজাউল করিম, মোঃ কোহিনুর ইসলাম, সাবেক ইউপি সদস্য নাসের আলী মোড়ল, সমাজ সেবক মোল্যা জাফর আলী, ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের কৃষি বিষয়ক সম্পাদক মোঃ শাহ আলম গাজী, লিডার্স এর এ্যাডভোকেসি অফিসার পরিতোষ কুমার বৈদ্য, সিনিয়র ফিল্ড ফ্যাসিলিটেটর মাধাই চন্দ্র সরকার প্রমুখ।

প্রধান অতিথি বলেন,“কৃষকের কর্মসংস্থান বৃদ্ধিতে ও খাদ্য ঘাটতি পুরনে এক ফসলী জমিকে একাধীক ফসল চাষে উন্নীত করতে হবে। লবন পানি অনুপ্রবেশ বন্ধ করে জীব-বৈচিত্র্য রক্ষায় ভূমিকা রাখতে হবে। যারা ধানের বীজ পেয়েছেন, তাদেরকে অবশ্যই বীজ তলায় বীজ বপন করতে হবে।”

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আশিকুর রহমানেরবিস্তারিত পড়ুন

“সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানিবিস্তারিত পড়ুন

বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী