বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উৎসবের আমেজে সাতক্ষীরা সিটি কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উৎসব মূখর পরিবেশে সাতক্ষীরা সিটি কলেজে নবীন বরণ-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টায় কলেজ প্রাঙ্গণে সাতক্ষীরা সিটি কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম এঁর সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, “সাতক্ষীরা কলেজের একটি ঐতিহ্য রয়েছে। এই ঐতিহ্যকে বজায় রাখতে হবে। এ প্রজন্মের শিক্ষার্থীদের বাংলাদেশের ইতিহাস সম্পর্কে সঠিক তথ্য জানতে হবে। শিক্ষকরা নবীন প্রজন্মের শিক্ষার্থীদের বাংলাদেশ কিভাবে সৃষ্টি সেই ইতিহাস সম্পর্কে সঠিক ধারণা দেওয়া। নবীন শিক্ষার্থীরা আগামী প্রজন্মের ভবিষ্যৎ। এই নবীন শিক্ষার্থীদের হাত ধরে তৈরী হবে স্মার্ট বাংলাদেশ।”

নবীন বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ ড. মো. শিহাবুদ্দীন, উপাধ্যক্ষ মো. আলতাফ হোসেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা ডিস্ট্রিক ৩২৮১ এর এ্যাসিস্টেন গর্ভণর রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা’র আইপিপি রোটারীয়ান নাজনীন আরা নাজু, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরদার নজরুল ইসলাম, বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভপতি ও সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, বিকে মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান প্রমুখ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিটি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জাহাঙ্গীর আলম বাপ্পি, নবীন বরণ উদযাপন কমিটির আহবায়ক ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান তরুণ কান্তি সাহা, নবীন শিক্ষার্থী সবুজ কর্মকার, নিলা আক্তার প্রমুখ।

এসময় সাতক্ষীরা সিটি কলেজের কৃতি-শিক্ষার্থী ও কলেজে শতভাগ হাজিরার জন্য শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সাতক্ষীরা সিটি কলেজের শিক্ষক, বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান, সাতক্ষীরা সিটি কলেজের শিক্ষার্থী ও নবীন শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সিটি কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক মো. শিমুল হোসেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ

নিজস্ব প্রতিতিধি : সাতক্ষীরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সমাবেশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া

“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক
  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া