রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এই নির্বাচন শেষ হতে আরও অনেক বাকি: ট্রাম্প

পরাজয় নিশ্চিত হওয়ার পরও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে তার প্রচার শিবির আগামী সপ্তাহে আদালতে যাবে এবং এই নির্বাচন শেষ হতে ‘আরও অনেক বাকি’।

গুরুত্বপূর্ণ রাজ্য পেনসিলভেইনিয়ায় জয় পাওয়ায় শনিবার রাতে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজনীয় সংখ্যক ইলেকটোরাল ভোট পাওয়া নিশ্চিত হয়ে যায়।

বাইডেন ইতোমধ্যে ২৭৩টি ইলেকটোরাল ভোট পেয়েছেন, যেখানে ট্রাম্প পেয়েছেন ২১৪টি।

এরপর এক সংক্ষিপ্ত বিবৃতিতে বর্তমান প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী টাম্প মামলা করার কথা জানানোর পাশাপাশি সংবাদমাধ্যমের সমালোচনা করেন।

“আমরা সবাই জানি, জো বাইডেন কেন জয়ী হওয়ার মিথ্যা দাবি করার জন্য তাড়াহুড়ো করছেন, আর কেন তার মিত্র সংবাদমাধ্যমগুলো তাকে সাহায্য করার এত চেষ্টা করছে। তারা চায় না যে সত্য প্রকাশিত হোক।

“সহজ কথাটা হল, এই নির্বাচন শেষ হতে আরও অনেক বাকি আছে।”

গত মঙ্গলবার ভোটের পর থেকে প্রতিপক্ষের বিরুদ্ধে জালিয়াতির একের পর এক অভিযোগ করে এসেছেন, যার কোনো প্রমাণ তিনি দেখাতে পারেননি।

যুক্তরাষ্ট্রের নির্বাচন কমিশনও বলেছে, ভোটে অনিয়মের কোনো প্রমাণ তারা পায়নি।

একই রকম সংবাদ সমূহ

যেখানে ট্রাম্প সেখানেই পুতিন-শি, মিশর-মরক্কো-সুদানে হচ্ছে কী?

২০২৬ সালের আগস্টের শেষদিকে দীর্ঘদিনের কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করতে উচ্চপর্যায়ের কূটনৈতিকবিস্তারিত পড়ুন

নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?

নেপাল বললেই চোখের সামনে ভেসে ওঠে বরফঢাকা হিমালয়, পাহাড়ি পথ আর মেঘেরবিস্তারিত পড়ুন

হরমুজ প্রণালি চালু করতে নতুন যেসব শর্ত দিল ইরান

হরমুজ প্রণালি পুনরায় চালুর জন্য মধ্যস্থতাকারী দেশগুলো ইরানের অবস্থান জানতে চেয়েছে। এরবিস্তারিত পড়ুন

  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • নেপালে নিহত বেড়ে ৩৩০, নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
  • নেপালে ভয়াবহ বন্যা: হঠাৎ এত পানি এলো কোথা থেকে?
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • নেপালে দীর্ঘ হচ্ছে লাশের সারি, দেড়শ ছাড়াল নিহতের সংখ্যা
  • নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক
  • নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩