শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘একই মঞ্চে জনগণের মুখোমুখি’ কলারোয়ার ৫ মেয়র প্রার্থী

‘একই মঞ্চে জনগণের মুখোমুখি’ কলারোয়া পৌরসভার আসন্ন নির্বাচনে ৫ মেয়র প্রার্থী।
স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত জনপ্রতিনিধি নির্বাচিত করার লক্ষে কলারোয়ায় প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থীদের নিয়ে ‘জনগণের মুখোমুখি’ সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের মুক্তমঞ্চে ‘অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন চাই’ -শীর্ষক স্লোগানে সুশাসনের জন্য নাগরিক ‘সুজন’ ওই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুশাসনের জন্য নাগরিক ‘সুজন’র কলারোয়া উপজেলা সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আলহাজ্ব আবু নসর।

সাংগঠনিক সম্পাদক মাস্টার শেখ শাহাজান আলী শাহিনের সঞ্চালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সুজন’র বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু।
সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির।

সংলাপে কলারোয়া পৌরসভা নির্বাচনে পরস্পর প্রতিদ্বন্দ্বী ৫জন মেয়র প্রার্থী আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের মাস্টার মনিরুজ্জামান বুলবুল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি মনোনীত ধানের শীষের প্রতীকের শরিফুজ্জামান তুহিন, স্বতন্ত্র প্রার্থী মোবাইল ফোন প্রতীকের সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, সাবেক মেয়র গাজী আক্তারুল ইসলাম ও তার সহধর্মিণী জগ প্রতীকের নার্গিস সুলতানা উপস্থিত ছিলেন।

সংলাপের সময় জনতার সামনে প্রার্থীরা একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন। এছাড়া তারা সাধারণ ভোটারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং নিজেদের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।

পরে সাধারণ ভোটাররাও তাদের সুষ্ঠু ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগের শপথবাক্য পাঠ করেন।

আগামি ৩০ জানুয়ারী কলারোয়া পৌরসভার ৩য় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

অনুষ্ঠানে উপজেলা সুজন’র সহ.সভাপতি প্রফেসর আবু বকর সিদ্দিকসহ সুজন’র সকল কর্মকর্তা, পাবলিক ইনিস্টিউটের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাড. কামাল রেজা, সংবাদিকসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু