শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এক রাতেই কিশোরী থেকে কিশোর!

দিনাজপুরের বিরামপুর উপজেলায় এক রাতেই কিশোরীর লিঙ্গ পরিবর্তন হয়ে কিশোরে পরিণত হওয়ার খবর পাওয়া গেছে।

এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবর্তিত কিশোরের বাবা-মা ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঘটনার বিবরণে জানা গেছে, উপজেলার জোতবানী ইউনিয়নের কসবা সাগরপুর গ্রামের কমর আলীর এক মেয়ে ও এক ছেলে। মেয়ে নাইমা আক্তার লিমা স্থানীয় চতুরপুর মাদ্রাসায় ৭ম শ্রেণির ছাত্রী। গত বুধবার সকালে ঘুম থেকে উঠে লিমা তার লিঙ্গ পরিবর্তনের কথা তার দাদি ও মাকে জানায়।

লিমার দাদি রহিমা বিবি ও মা পিয়ারা খাতুন লিমার লিঙ্গ পরিবর্তনের সত্যতা নিশ্চিত করেছেন। এ নিয়ে পরিবারের মাঝে খুশির আমেজ বিরাজ করছে।

জোতবানী ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রাজ্জাক বলেন, আমি লিমার মা-বাবার মুখে ঘটনাটি শুনে নিশ্চিত হয়েছি। লিমাকে দেখতে অনেক মানুষ ভিড় করছেন।

তিনি আরও জানান, লিমার নাম পরিবর্তন করে এবং ছেলের পোশাক পরিয়ে আগামী শুক্রবার গ্রামের মসজিদে তুলে নিয়ে দোয়া খায়ের করা হবে।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন

নড়াইল জেলার কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেলবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতেবিস্তারিত পড়ুন

প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম

সংবিধান সংশোধন প্রক্রিয়ায় প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করাবিস্তারিত পড়ুন

  • নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর
  • মালয়েশিয়ার কথা বলে সপ্তাহখানেক সাগরে ঘুরিয়ে ৭২ জনকে কক্সবাজারে নামিয়ে দিল পাচার চক্র
  • কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা
  • সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম
  • জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে: গোপালগঞ্জে আইজিপি
  • দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী
  • কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত
  • দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি
  • আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার, নইলে ফল ভালো হবে না: খলিলুর রহমান
  • আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: গোপালগঞ্জে আইজিপি
  • ফ্যাসিস্টরা দেশ থেকে পালিয়েও তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে : রিজভী