বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এবার রাজশাহীতে ‘আত্মগোপনে’ থাকা রিজভীর নেতৃত্বে ঝটিকা মিছিল!

সরকারের পদত্যাগের এক দফা ও ‘একতরফা’ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে ‘আত্মগোপনে’ থাকা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজশাহীতে ঝটিকা মিছিল করা হয়েছে। ১০ম দফায় ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে বুধবার ভোর সাড়ে ৬টায় নগরীর তেরোখাদিয়া স্টেডিয়ামের সামনের সড়কে ‘ঝটিকা’ মিছিল করে বিএনপি।

ঢাকার বাইরে প্রথমবারের মতো ঝটিকা মিছিল করলেন রিজভী। এর আগে প্রায় সব অবরোধে ঢাকার বিভিন্ন সড়কে ‘ঝটিকা’ মিছিল করেন তিনি। সোমবার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে রাজশাহীতে ঝটিকা মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ আবারো একটি পাতানো নির্বাচনের পথ ধরে এগোচ্ছে। তারা ভেবেছে ২০১৪ ও ২০১৮ সালের মতো সাজানো নির্বাচন করে পার পেয়ে যাবে। কিন্তু জনগণ এবার একতরফা নির্বাচন হতে দেবে না। সরকারের নীলনকশার এ নির্বাচন জনগণ যেকোনো মূল্যে রুখে দেবে।

রিজভী বলেন, জনগণ আজ জেগে ওঠেছে। রাজপথে তীব্র আন্দোলন শুরু হয়েছে। দেশের মানুষ, ছাত্র-জনতা বিজয় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে, বাড়ি ফিরে যাবে না।

বুধবার ভোর সাড়ে ৬টায় নগরীর তেরোখাদিয়া স্টেডিয়ামের সামনের সড়কে বিএনপির জ্যেষ্ঠ নেতা রিজভীর নেতৃত্বে মিছিল বের হয়। মিছিলটি সিটি হাট রোডের ডাবতলার মোড়ে গিয়ে সমাবেশে রূপ নেয়।

এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, রাজশাহী যুবদলের সদস্য সচিব রেজাউল করীম টুটুল, যুগ্ম আহবায়ক সাদ্দাম হোসেন, শাহনাজ খুরশীদ রিজভী, রনি প্রাং, জেলা ছাত্রদলের আহবায়ক শামীম সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ভূমিসেবা মেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভূমিসেবা মেলা-২০২৬’ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ICT কোচিং সেন্টার মঙ্গলবারবিস্তারিত পড়ুন

‘এমপিদের সামনে কথা বলছি, ৩০০ হামের রোগীর সামনে না’

দেশে হাম সংক্রমণ পরিস্থিতি ও মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরার প্রতিক্রিয়ায় স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যেবিস্তারিত পড়ুন

দ্রুত দেশে পৌঁছাবে হামসহ ১০ ধরনের টিকা: স্বাস্থ্য সচিব

দেশে হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর হার নিয়ন্ত্রণে হামসহ ১০ ধরনের টিকারবিস্তারিত পড়ুন

  • কারো লাঠিয়াল নয়, পুলিশ হবে জনগণের বন্ধু: সালাহউদ্দিন
  • বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী
  • শহীদ মিনারে সর্বস্তরের মানুষের উপচেপড়া ভিড়, ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা
  • পুলিশের ভেতর কোনো ভীতি কাজ করছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • সেই শিশু সাজিদকে বিদায়, জা*নাজায় হাজারো মানুষের ঢল
  • শাপলা না দেয়ার বিষয়টি নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতা: নাহিদ ইসলাম
  • ‘রাকসু নির্বাচনের ভোটগণনা ওএমআর মেশিনে হবে’
  • কেন্দ্র-বাক্স দখল, অনিয়ম হলে পুরো কেন্দ্রের ভোট বাতিল : সিইসি
  • বিচার চলাকালে আ.লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না : সিইসি
  • স্বৈরাচার হাসিনা জনগণকে পার্শ্ববর্তী দেশে চিকিৎসা নিতে বাধ্য করেছেন : তারেক রহমান
  • সমন্বয়কদের চাঁদাবাজির খবর দেখে বেদনায় নীল হয়ে গিয়েছি : মির্জা ফখরুল
  • রাকসু নির্বাচন ১৫ সেপ্টেম্বর