বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এমপি রবির লেখা ‘বিশ্বে বিরল অনন্য শেখ হাসিনা’ বইয়ের মোড়ক উন্মোচন ১৭ অক্টোবর

মহান স্বাধীনতার স্থপতি বাঙালী জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির লেখা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘বিশ্বে বিরল অনন্য শেখ হাসিনা’ বইয়ের মোড়ক উন্মোচন করা হবে।
আগামী ১৭ অক্টোবর সোমবার বিকাল ৪টায় ঢাকায় মহান জাতীয় সংসদের পার্লামেন্ট মেম্বরস্ ক্লাবের এলডি হলে। প্রধান অতিথি হিসেবে জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির লেখা বইয়ের মোড়ক উন্মোচন করবেন বাংলাদেশের ইতিহাসের প্রথম নারী স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
এছাড়াও বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে দেশের বরেণ্য ব্যক্তিবর্গরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

‘বিশ্বে বিরল অনন্য শেখ হাসিনা’ বইয়ের লেখক বীর মুক্তিযোদ্ধা এমপি রবি বইয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কর্মময় সংগ্রামী জীবন, তাঁর পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনাবলীর মর্মান্তিক ইতিহাস ফুটিয়ে তুলেছেন। বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেন, তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে সেই দিকেই নিয়ে যাচ্ছেন। পিছিয়ে পড়া বাংলাদেশকে জননেত্রী শেখ হাসিনা কীভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন- বইটি পাঠের মধ্য দিয়ে তরুণ প্রজন্মসহ বাংলা ভাষাভাষি ও বিশ্ববাসী এসব বিষয়ে জানতে পারবে। কারণ বইটি বাংলা ভার্সনের পাশাপাশি ইংলিশ ভার্সনে প্রকাশ করেছেন বইয়ের লেখক সাতক্ষীরার সন্তান, বারবার নির্বাচিত বীর মুক্তিযোদ্ধা এমপি রবি।

“বিশ্বে বিরল অনন্য শেখ হাসিনা” বইটিতে মানবতার ‘মা’ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সম্পর্কে সংগ্রামী কর্মময় জীবন নিয়ে বিশদ আলোচনা করা হয়েছে। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি এবং দেশের সঠিক ইতিহাস জানার ক্ষেত্রে বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার

চোখের সামনে পৃথিবী আছে, কিন্তু সেই পৃথিবীর আলো ক্রমেই ঝাপসা হয়ে আসছেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন