বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এমপি রবির সাথে সাতক্ষীরা জেলা শ্রমিকলীগ নব-নির্বাচিত আহ্বায়ক কমিটির সৌজন্য সাক্ষাত

মাহফিজুল ইসলাম আককাজ, (সাতক্ষীরা): সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ- কমান্ডো
০০০১বীর মুক্তিযোদ্ধা বীর মোস্তাক আহমেদ রবির সাথে জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার নব-নির্বাচিত আহ্বায়ক কমিটির সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় মুনজীতপুরস্থ সদর এমপির বাসভবন মীর মহলে জেলা শ্রমিকলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো.ছাইফুল করিম সাবু’র সভাপতিত্বে জেলা শ্রমিকলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি’র
সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক
আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “ঐক্যের কোনো বিকল্প নেই। দলের স্বার্থে কারো সাথে কোন আপোষ নেই। আওয়ামী লীগকে শক্তিশালী করতে
হলে সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। সাধারণ খেটে খাওয়া শ্রমিকদের কথা মাথায় রেখে সকলের উন্নয়নে কাজ করতে হবে। এসময় তিনি জেলা শ্রমিক লীগের নব-নির্বাচিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানান।

এসময় জেলা শ্রমিকলীগের নব-নির্বাচিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা
এমপি রবিকে ফুলের শুভেচ্ছা জানান। সাধারণ শ্রমিকদের দুঃখ-দূর্দশার কথা তুলে ধরে শ্রমিক নেতৃবৃন্দ বলেন, প্রতিনিয়ত শহরে এবং শহরের বাইরে কিছু দূঃস্কৃতি ও কতিপয় সন্ত্রাসীদের হাতে শ্রমিক লীগের সাধারণ শ্রমিকরা
লাঞ্ছিত নির্যাতিত হচ্ছে।

এসময় আরো বক্তব্য রাখেন জেলা শ্রমিকলীগ সম্মেলন
প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক, বিকাশ চন্দ্র দাশ, শেখ সাহাঙ্গীর হোসেন সাহীন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিকলীগ নব-নির্বাচিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, মো. ফরজ আলী সাহাজী সবুজ, সদস্য মো. রমজান আলী, জাহিদ খান, মাসুম বিল্লাহ, মিজানুর রহমান মিজান, আজিবুর রহমান আলীম, শেখ আজাদ আলী, আজহারুল ইসলামসহ জেলা শ্রমিকলীগের নব-নির্বাচিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।

এসময় জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার নব-নির্বাচিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দদেরকে মিষ্টিমুখ করান বীর মুক্তিযোদ্ধা এমপি রবি।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক