সোমবার, জুন ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ও বিশ্ব পর্যটন দিবস উৎযাপন

দীপক শেঠ, (কলারোয়া): কলারোয়ায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ও বিশ্ব পর্যটন দিবস উৎযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার(২৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় দিবসটি উৎযাপনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ও এবার ভ্রমণ হোক পরিবেশ – বান্ধব” এই শ্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা বিদায়ী নির্বাহী অফিসার( ইউএনও) রুলী বিশ্বাসের সভাপতিত্বে সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ( ওসি) মোহা: মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান মাহাবৃবর রহমান মফে, স,ম মোরশেদ আলী, এসএম আফজাল হোসেন হাবিল, ডালিম হোসেন, উপজেলা সহকারী আইসিটি কর্মকর্তা মোতাহার হোসেন, সমাজ সেবক জয়দেব সাহা, অফিস স্টাফ বেনজির আহমেদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সূধিবৃন্দ।

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসটি ইউনেস্কোর স্বীকৃতির পাওয়ার পরে ২০১৫ সালে নভেম্বর মাসে উদ্বোধন করার পর থেকে ২০১৬ সালের ২৮ সেপ্টেম্বর দিবসের প্রথম সভা অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।

উল্লেখ্য, ২৮ সেপ্টেম্বর বিশ্বজুড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উৎযাপনের কথা থাকলেও এ বছর ওই দিন পবিত্র ঈদে মিলাদুন্নবীর ছুটি থাকায় “ইন্টারনেটের তথ্য পেলে জনগণের শান্তি মেলে” এই শ্লোগানকে সামনে রেখে দেশব্যাপি ২৭ সেপ্টেম্বর বুধবার দিবসটি উৎযাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

একই রকম সংবাদ সমূহ

যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন,বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা