মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এমপি স্বপনকে স্বর্ণের নৌকা উপহার দিলো কলারোয়ার বুঝতলা মাদ্রাসা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) নবনির্বাচিত সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপনকে স্বর্ণের নৌকা উপহার দিয়ে সংবর্ধনা প্রদান করেছে কলারোয়ার বুঝতলা আবু বক্কর সিদ্দিকী আলিম মাদ্রাসা।

শনিবার (১৭ ফেব্রয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে বুঝতলা আবু বক্কর সিদ্দিকী আলিম মাদ্রসার মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র মাদ্রসার সভাপতি ও চন্দনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জুলফিকার আলি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন। স্বাগত বক্তব্য প্রদান করেন আবু বক্কর সিদ্দিকী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি এস.এম আলতাফ হোসেন লাল্টু, যশোর পুলিরহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, চন্দনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চন্দনপুর ইউনাইটেড কলেজের সাবেক অধ্যক্ষ গাজী রবিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সোনাবাড়িয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডালিম হোসেন, কেড়াগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজল হোসেন হাবিব, চন্দনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, জয়নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুদ্দিন আল মাসুদ বাবু, সাতক্ষীরা পল্লী মঙ্গল কলেজের সাবেক অধ্যক্ষ ইউনুস আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি।

সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপনকে সোনার নৌকা উপহার দেন, আবু বক্কর সিদ্দিকিয়া আলিম মাদ্রাসার সভাপতি জুলফিকার আলী।

সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চন্দনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু