বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এসএসপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২৩ নিক্সন সভাপতি জুয়েল সাধারণ সম্পাদক নির্বাচিত

সম্মিলিত সাংবাদিক পরিষদ এসএসপি’র তৃতীয় দ্বী-বার্ষিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৩ আজ ২১ জুলাই, শুক্রবার সকাল ১০ টায় বাংলাদেশ প্রেস কাউন্সিল অডিটরিয়ামে শুরু হয়ে দুপুর ২ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ডেইলি নিউজ টুডের সিনিয়র রিপোর্টার এস এম শামছুল আলম নিক্সন সভাপতি এবং দৈনিক ভোরের চেতনার ব্যবস্থাপনা সম্পাদক জালাল উদ্দিন জুয়েল সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

প্রধান নির্বাচন কমিশনার মোঃ আশরাফুল ইসলাম সহ অন্য দুই নির্বাচন কমিশন সদস্য মোঃ মঞ্জুর হোসেন ঈসা ও অ্যাডভোকেট হাসান আলম সুমন যথাসময়ে ভোট গ্রহণ শুরু করে সুষ্ঠু সুন্দরভাবে ভোট গ্রহণ শেষ করে উপস্থিত সকল সদস্য, ভোটার এবং প্রার্থীদের মাঝে এই ফলাফল প্রকাশ করেন।

নির্বাচনে অন্যান্য নির্বাচিতরা হলেন সহ-সভাপতি পদে দৈনিক এই বাংলার সিনিয়র সাব এডিটর মাহফুজুল আলম জাহিদ, দৈনিক দিন প্রতিদিনের সম্পাদক শফিকুল ইসলাম সাদ্দাম, দৈনিক শব্দের মিছিল এর সহকারী সম্পাদক আনিসুর রহমান আনিস। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিপ্লবী জনতা নির্বাহী সম্পাদক গোলাম ফারুক মজনু, যুগ্ম সম্পাদক সংবাদ প্রতিদিনের মোঃ আমিনুল ইসলাম রিপন। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন বিডিনিউজ ট্রিপল নাইন এর সম্পাদক মোঃ শাহ আলম, একুশে সংবাদের আর কে রিপন, চ্যানেল আইয়ের গাইবান্ধা জেলা প্রতিনিধি মোঃ ফারুক হোসেন। কোষাধক্ষ্য নির্বাচিত হয়েছেন অপরাধ সন্ধানের রীতা আক্তার রিয়া। দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন আলোকিত সময় ডটকমের বার্তা সম্পাদক মেহেদী হাসান মল্লিক। সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ডেইলি নিউজ টুডের মোঃ জামাল শিকদার। প্রচার ও প্রকাশনার সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক আধুনিক বাংলার বিন ইয়ামিন। নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন প্রবাসী কথার মোঃ জামাল হোসেন, দৈনিক ভোরের চেতনার মোঃ আল আমিন, দৈনিক দিন প্রতিদিনের মিরাজ হোসেন, ট্রিপল নাইন এর কামরুল ইসলাম, আরএইচবি নিউজের মোঃ জাকির হোসেন, ট্রিপল নাইনের মোঃ শিশির হোসেন ঠাকুর।

প্রধান নির্বাচন কমিশনার চূড়ান্ত ফলাফল ঘোষণা শেষে তার সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে নির্বাচনীয় কার্যক্রম সম্পূর্ণ করেন।

এ দিকে সম্মিলিত সাংবাদিক পরিষদ এসএসপি’র নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক’কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের সাতক্ষীরা জেলা সমন্বয়কারী ডা.শফিকুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানেবিস্তারিত পড়ুন

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি

বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসেরবিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান
  • দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
  • চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী