বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কয়লা ইউপি চেয়ারম্যান সোহেল রানার সংবাদ সম্মেলন

কলারোয়ার ৩ নং কয়লা ইউপি চেয়ারম্যান সোহেল
রানার দেওয়া ওয়ারেশ কায়েম এর বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(২১ জুলাই) বিকেলে কলারোয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দ্বিতল ভবনে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা। তিনি বলেন- তার ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা মৃত খন্দকার মাজেদ এর ছেলে খন্দকার সজিব হোসেন ওয়ারেশ কায়েম পাওয়ার জন্য ইউনিয়ন পরিষদে একটি আবেদন করেন। উক্ত আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হোসেন ও রহিমা বেগম কাজল এর সমন্বয়ে উক্ত বিষয়টি তদন্ত করতে পাঠাই। ইউপি সদস্য গণের সরেজমিনে তদন্তপূর্বক একটি ওয়ারেশ কায়েম প্রস্তুত পূর্বক আমার নিকট সই গ্রহন করেন।

তিনি আরো বলেন-তার পরিষদের ইউপি সদস্য আবুল হোসেন ও রহিমা বেগম কাজল সরেজমিনে তদন্ত পূর্বক তাদের প্রস্তুতকৃত ওয়ারেশ কায়েম সনদ পত্রটি তারাই ভুল প্রমান করার ষড়যন্ত্র করে আসছে। তাদের কৃত কর্মের দায় ষড়যন্ত্র করে চেয়ারম্যানের উপর চাপানোর
চেষ্টা করছে।

তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকৃত বিষয়টি উদঘটন পূর্বক দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা ও সুবিচারের দাবী করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা