বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এসডিএফের পরিবেশ ও সামাজিক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ শুরু

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের স্বায়ত্তশাসিত সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) প্রধান কার্যালয়ের অধীনে দুইদিন ব্যাপী (১০-১১ মে, ২০২৩) পরিবেশ ও সামাজিক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করে। বেসরকারি উন্নয়ন এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ্ এর (লালমাটিয়া, ঢাকাস্থ) প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ হলরুমে উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার (সিবিসেল) মোঃ মোসাদ্দেক হোসেন’র সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা ও দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এসডিএফের বোর্ডস অব ডিরেক্টরস (চেয়ারপার্সন) মোঃ আব্দুস সামাদ, সাবেক সিনিয়র সচিব, নৌ-পরিবহণ মন্ত্রণালয়।

উক্ত প্রশিক্ষণে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম বিষয়ক পরামর্শ ও মাঠ পর্যায়ে প্রশিক্ষণার্থীদের কাজের কর্মকৌশল বিষয়ক পরামর্শ প্রদান করেন পরিচালক (অর্থ) মোঃ মাহবুবুল আলম।

পরিবেশ ও সামাজিক বিষয়ক নিরাপত্তা বিষয়ক উক্ত প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত ছিলেন, ব্যবস্থাপক (সামাজিক উন্নয়ন) তাসলিমা ইসলাম ও ব্যবস্থাপক (পরিবেশ নিরাপত্তা) মোছাঃ তাসরিমা সুলতানা।

প্রশিক্ষণে কর্মক্ষেত্র ও কর্মঅঞ্চলে যৌন হয়রানি, যৌন নিপীড়ন ও যৌন শোষণ, আবহাওয়া ও জলবায়ূ পরিবর্তনের ক্ষতিকর প্রভাব, এ থেকে উত্তোরনের পথ, কিভাবে এই প্রতিকূল পরিবেশ থেকে সহনশীলতা অর্জন করে জীবিকায়ন সম্ভব, ক্লাইমেট রেজিসিয়েন্স, জেন্ডার সংবেদনশীলতা ও প্রান্তিক পর্যায়ে কাজের ক্ষেত্রে এগুলোর ইতিবাচক বাস্তবায়ন পথ ইত্যাদি বিষয়ে বিস্তর আলোচনা করা হয়।

অন্যান্যদের মধ্যে আরো আলোচনা করেন, ব্যবস্থাপক (লাইভলিহুড) কৃষিবিদ মোঃ সাইদুর রহমান, উপ-ব্যবস্থাপক (সিবিসেল) মোঃ শহিদুল ইসলাম, সহকারি ব্যবস্থাপক হোসাইন মোহাম্মদ জাহাঙ্গীর। উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষণার্থী হিসাবে উপস্থিত ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপকবৃন্দ ও বিভিন্ন জেলা থেকে আগত জেলা কর্মকর্তাগণ।

উল্লেখ্য যে, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) “রেজিলিয়েন্স এন্টারপ্রেনিউরশীপ এন্ড লাইভলিহুড ইম্প্রুভমেন্ট (আরইএলআই) প্রকল্পের মাধ্যমে ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ার অভীষ্ট লক্ষ্য অর্জনে বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে গতানুগতিক প্রক্রিয়ার বাইরে ব্যতিক্রমী উদ্ভাবন “কমিউনিটি চালিত উন্নয়ন (সিডিডি)” কৌশল প্রয়োগ করে সারাদেশের ২০ টি জেলায় এ প্রকল্পের মাধ্যমে দারিদ্র বিমোচন কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে। এসডিএফের রূপকল্প হলো “টেকসই উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের মাধ্যমে দারিদ্র দূরীকরণ”। গ্রাম উন্নয়ন তহবিল (ভিডিএফ), এককালীন অনুদান, কমিউনিটি অবকাঠামো নির্মাণ, রিভলবিং বা ঘূর্ণায়মান তহবিল, যুবদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান ও বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তিসহ নানাবিধ কার্যক্রম এই প্রকল্পের অন্তর্ভূক্ত রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার