বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জের দুই গ্রুপের গোলাগুলি, নিহত-১

মাদক ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ রূপগঞ্জের চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকায় দুই গ্রুপের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় গুলি বৃদ্ধ হয়ে সৈয়দ মিয়া (৫৫) নামের এক দিনমজুর নিহত হয়েছেন। বুধবার (১০ মে) বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই সৈয়দ মিয়া মারা যান। নিহত সৈয়দ মিয়া চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকার দুই নং ওয়ার্ডের আবুল হাসেমের ছেলে।

গুলিবিদ্ধ হয়ে নিহতর ঘটনা সত্যতা স্বীকার করেছেন রূপগঞ্জ থানার ওসি /তদন্ত আতাউর রহমান।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকার মাদক ব্যবসা থেকে শুরু করে নানা অপরাধের নিয়ন্ত্রণ করতো ইউপি সদস্য বজলুর রহমান বজলু । বজলু মারা যাওয়ার পর থেকেই চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকার আধিপত্য নিজেদের দখলে নিতে জয়নাল গ্রুপ, ইয়াছমিন গ্রুপ, রায়হান গ্রুপ, শমসের গ্রুপ ও শাহাবুদ্দিন গ্রুপ উঠে পড়ে লেগেছে। আর চনপাড়া দখলকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরেই ওই সব গ্রুপ আলাদা ভাবে বিভিন্ন সময় সশস্ত্র মহড়া দিয়ে আসছে।

এসব বাহিনীর সদস্যদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় হত্যা, চুরি, ছিনতাই, ডাকাতি, মাদকসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের মামলা রয়েছে। শুধু জয়নালের বিরুদ্ধেই হত্যাসহ নানা অপরাধের অভিযোগে ২৮টি মামলা রয়েছে। এসব বাহিনীর সদস্যদের বিরুদ্ধে এলাকার মানুষ ভয়ে মুখ খুলতে চায় না প্রতিবাদও করতে চায় না।

বুধবার দুপুর পৌনে তিনটার দিকে হঠাৎ করে জয়নাল গ্রুপের সঙ্গে শমসের ও শাহাবুদ্দিন গ্রুপের মাঝে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় উভয়ের গ্রুপের বেশ কয়েকজন এলোপাতাড়ি গুলিবর্ষন শুরু করে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে। এসময় গুলিবর্ষণকালে সৈয়দ মিয়া নামে এক দিনমজুর গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ সৈয়দ মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

খবর পেয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফ এম সায়েদের নেতৃত্বে বিপুল পরিমাণ পুলিশ সদস্য ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন। বিকেল চারটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকায় পুলিশের অভিযান চলছে।

সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে পুরো চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকার সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। আবারো সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।

রূপগঞ্জ থানার ওসি /তদন্ত আতাউর রহমান বলেন, বিপুল সংখ্যক পুলিশ সদস্য চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকায় অভিযান চালাচ্ছে। অপরাধীদের কোন ছাড় দেওয়া হবে না। সৈয়দ মিয়া নামে একদিন মজুর গুলিবিদ্ধ হয়ে মারা গেছে বলে আমরা জানতে পেরেছি।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণে কিছুদিন সময়বিস্তারিত পড়ুন

প্রত্যেক ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তুলে শিশু-কিশোর ও তরুণদের জন্য সুস্থ,বিস্তারিত পড়ুন

রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন রঙ্গিখালী ও নোয়াখালীপাড়া পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনেরবিস্তারিত পড়ুন

  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী