বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাগআঁচড়ার বেলতলায় আম চাষী ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময়

যশোর জেলার শার্শায় আম সংগ্রহ ও সংগ্রহোত্তর এবং বাজারজাত ব্যবস্থাপনা বিষয়ে আম চাষী, ব্যবসায়ী ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১০ মে) দুপুর ১২ টায় শার্শা উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রাসারন অধিদপ্তরের যৌথ আয়োজনে বেলতলা আম বাজারে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বেলতলা বাজার কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান আলতাব হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কামরুল হাসান শামিমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শার্শা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু ও উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শার্শা উপজেলা কৃষি অফিসার প্রতাপ মন্ডল, শার্শা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, শার্শা থানার অফিসার ইনচার্জ(ওসি) আকিকুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন শার্শা থানার ওসি (তদন্ত) শাহাদাত হোসেন,বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাজী শহিদুল ইসলাম, এস আই আলহাজ,আম বাজার সমিতির সভাপতি লোকমান হোসেন,আরাফাত হোসেনসহ আম চাষী,ব্যাবসায়ী, এবং প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তারা।

সভায় উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল ও থানার ইনচার্জ (ওসি) আকিকুল ইসলাম বলেন,আমবাজারের ঐহিহ্য ধরে রাখতে আম কেনা বেচাসহ বাজারজাত করণে সকল ধরনের সুষ্ঠু তদারকিসহ সকল ধরনের প্রশাসনিক কার্যকরী ব্যবস্হা গ্রহণ করা হবে।কোন প্রকার অনিয়ম ও চাঁদাবাজি বরদাস্ত করা হবেনা বলে কঠোর হুশিয়ারী করেন।

সবশেষে আম চাষী ও ব্যবসায়ীরা তাদের বিভিন্ন চাওয়া পাওয়া ও দাবীগুলো সম্পর্কে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

একই রকম সংবাদ সমূহ

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বানে যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভবিস্তারিত পড়ুন

  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার