বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে

এ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা এবং ভলিবল প্রক্ষিণের উদ্বোধন

 সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে এ্যাথলেটিক্স ও
গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা এবং ভলিবল প্রক্ষিণের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া
কর্মসূচি ২০২২-২৩ এর আওতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সাতক্ষীরা সদরের
লাবসা ইউনিয়নের খেজুরডাঙ্গা আর.কে মাধ্যমিক বিদ্যালয় মাঠে সরকারি উচ্চ
বিদ্যালয় মাঠে সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের
সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া
প্রতিযোগিতা এবং ভলিবল প্রশিক্ষণের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর উপজেলা
চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাবসা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল
আলীম, খেজুরডাঙ্গা আর.কে মাধ্যমিক বিদ্যালয় মাঠে সরকারি উচ্চ বিদ্যালয়ের
প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান, জি.জি.কে. এইচ কানাইলাল মাধ্যমিক
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনীন্দ্রনাথ গাইন, রাজনগর ইসলামীয়া দাখিল
মাদ্রাসার সুপার মো. শহিদুল ইসলাম, সাতক্ষীরা সুন্দরবন টেক্সটাইল মিলস্
মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী শাহাজান সিরাজ, খেজুরডাঙ্গা
আর.কে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এম ঈদুজ্জামান ইদ্রিস প্রমুখ। একই
স্থানে ভলিবল প্রক্ষিণের উদ্বোধন করা হয়। পরে সাতক্ষীরা জেলা ক্রীড়া
অফিসের উদ্যোগে এ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিভিন্ন
ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় দুস্থদের মাঝে খাবার বিতরণ ও মেহমানখানার আয়োজনবিস্তারিত পড়ুন

নজরুল-চেতনায় শাণিত মাদ্রাসার আঙিনা: সাতক্ষীরায় সুর ও ছন্দের মেলবন্ধন

​জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দ্রোহ, প্রেম, সাম্য ও মুক্তির অবিনাশী সুরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা
  • অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই
  • সাতক্ষীরায় জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়নে ‘রাইজ’ প্রকল্পের অবহিতকরণ সভা
  • তালায় শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সাতক্ষীরায় হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন
  • নিরাপদ সড়ক নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব, সাতক্ষীরায় ৪ পেশাদার চালককে সম্মাননা
  • সাতক্ষীরায় ইসলামী ব্যাংক হাসপাতালের আয়া মনজিরা খাতুনের অবসরজনিত বিদায় সংবর্ধনা
  • সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও রোড শো
  • সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত
  • সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে সাইবার নিরাপত্তা ও নিরাপদ ইন্টারনেট বিষয়ক দলীয় সভা