রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঐচ্ছিক তহবিল হতে আড়াই লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করলেন এমপি রবি

মাননীয় জাতীয় সংসদ সদস্য, সাতক্ষীরা-২ মহোদয় এঁর ঐচ্ছিক তহবিল হতে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

শনিবার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল কর্ণারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ঐচ্ছিক তহবিল হতে অনুদানের চেক বিতরণ করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান শেখ নুরুল হক, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ মহিউদ্দিন হাসেমী তপু, প্রভাষক শেখ শরিফুল ইসলাম প্রমুখ।

এসময় সদর উপজেলার ৬০ জন ব্যক্তির মাঝে মাননীয় জাতীয় সংসদ সদস্য, সাতক্ষীরা-২ মহোদয় এঁর ঐচ্ছিক তহবিল হতে ২ লক্ষ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। এসময় দলীয় ও সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা: সভাপতি শিহাব, সম্পাদক সিরাজুম মুনির

সাতক্ষীরা মেডিকেল কলেজে ছাত্রদলের একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২১বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে স্থায়ী ডাস্টবিন ও সচেতনতামূলক ব্যানার স্থাপন

পরিবেশ সুরক্ষা এবং শিক্ষাঙ্গনকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও মনোরম রাখতে সাতক্ষীরা সরকারি কলেজবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি পলিটেকনিকে নবীনদের বরণ, ১৪ শিক্ষার্থী পেল সম্মাননা

সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ২০২৬–২৭ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ল স্টুডেন্টস ফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
  • সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতা, এমপি রবির ঘনিষ্ঠ সহযোগী ডাবলু গ্রেফতার
  • নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন
  • সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক, না ফেরার দেশে মোস্তাফিজুর রহমান
  • সাতক্ষীরায় ইউপি নির্বাচন: প্রার্থী ঘোষণায় বিলম্বে মাঠ হারানোর শঙ্কায় বিএনপি, দ্রুত মনোনয়নের দাবি
  • সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা: নেটওয়ার্ক জোরদারে সম্মিলিত প্রয়াস
  • প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ উন্নয়ন: সাতক্ষীরার মাছখোলা পশ্চিমে কাদামাটির রাস্তায় চরম দুর্ভোগ
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৫ নম্বর ওয়ার্ড
  • বিশ্ব পাইলস দিবস: সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা
  • জননী সাহসিকা : কবিতা ও সংগ্রামে সুফিয়া কামাল
  • সাতক্ষীরায় গাদন খেলায় রেফারির সিদ্ধান্ত ঘিরে সংঘর্ষ ও মারামারির অভিযোগ