রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি

‘মুজিব বর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কমিউিনিটি পুলিশিং ডে-২০২০ উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরাম সাতক্ষীরার আয়োজনে শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় এ উপলক্ষে জেলা পুলিশ লাইনস থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।
র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও পুলিশ লাইনে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।

সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা কমিউিনিটি পুলিশিং ফোরামের সভাপতি আলহাজ ডা. আবুল কালাম বাবলা, সদস্য সচিব ডা. মনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিল্লুর রহমান প্রমুখ।

প্রধান অতিথি খুলনা রেঞ্জ ডিআইজি এ সময় দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে পুলিশ সদস্যসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করার আহবান জানান।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন

নড়াইল জেলার কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক, না ফেরার দেশে মোস্তাফিজুর রহমান

দৈনিক সরজমিন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও প্রবীণ সাংবাদিক মোস্তাফিজুর রহমান (৫১)বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ইউপি নির্বাচন: প্রার্থী ঘোষণায় বিলম্বে মাঠ হারানোর শঙ্কায় বিএনপি, দ্রুত মনোনয়নের দাবি
  • সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা: নেটওয়ার্ক জোরদারে সম্মিলিত প্রয়াস
  • প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ উন্নয়ন: সাতক্ষীরার মাছখোলা পশ্চিমে কাদামাটির রাস্তায় চরম দুর্ভোগ
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৫ নম্বর ওয়ার্ড
  • বিশ্ব পাইলস দিবস: সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা
  • জননী সাহসিকা : কবিতা ও সংগ্রামে সুফিয়া কামাল
  • সাতক্ষীরায় গাদন খেলায় রেফারির সিদ্ধান্ত ঘিরে সংঘর্ষ ও মারামারির অভিযোগ
  • মহিষ কিনে গাড়িতে তোলার সময় দৌড়ে পালালো জনি বিফ হাউজের বড় মহিষ
  • সাতক্ষীরায় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ দুই সন্তানের জননী নিখোঁজ
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • সাতক্ষীরায় দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা’র উদ্বোধন
  • সাতক্ষীরায় ‘অ্যাডভোকেটস প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট ’-এর ট্রফি উন্মোচন