রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

২৩ সেপ্টেম্বর, ২০২০

করোনাকালে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী

খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও কৃষিজ উৎপাদন অব্যাহত রাখতে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী।

করোনা পরিস্থিতিতে দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও কৃষিজ উৎপাদন অব্যাহত রাখতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন।

যশোর সেনানিবাসের লে. কর্নেল মো. ইসমাইল হোসেন, এসজিপি, পিএসসি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কৃষিজ উৎপাদন স্বাভাবিক রাখতে সেনাসদস্যরা বৃহত্তর যশোর অঞ্চলের বিভিন্ন প্রান্তে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের ঘরে ঘরে গিয়ে তাদের হাতে তুলে দিচ্ছেন নানা জাতের উন্নতমানের সবজির বীজ। করোনায় পুরো দেশ থমকে দাঁড়ালেও কৃষিকাজ যেন থমকে না দাঁড়ায়, সে জন্য কৃষকদের মনোবল সুদৃঢ় করতে তাদের দুয়ারে দুয়ারে গিয়ে জন্য নিজেদের খরচে প্রয়োজনীয় উপকরণও সরবরাহ করছেন সেনাসদস্যরা। কখনও কখনও হত দরিদ্রদের হাতে তুলে দেয়া হচ্ছে নগদ আর্থিক সুবিধা।

এছাড়াও গণপরিবহন মনিটারিং, ফ্রী চিকিৎসা সেবা প্রদান এবং ঔষধ বিতরণ স্বাস্থ্যবিধি সংক্রান্ত নীতিমালা বাস্তবায়নের প্রচেষ্টা, মাস্ক ব্যবহারে সাধারণ মানুষকে উৎসাহিত করাসহ সকল প্রকার জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।

অন্যদিকে বৃহত্তর যশোর অঞ্চলের বন্যাকবলিত পানিবন্দি মানুষের জন্য শুকনা খবার বিতরণ, বিশুদ্ধ পানি সরবরাহ, খাবার স্যালাইন ও নগদ আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি নিয়মিতভাবে চিকিৎসা সহায়তা প্রদান কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা। বিশেষ করে উপকূলবর্তী খুলনার কয়রায় ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামতের কাজ যশোর সেনানিবাসের তত্ত্বাবধানে দ্রুত গতিতে এগিয়ে চলছে।
ছবিতে..

একই রকম সংবাদ সমূহ

নতুন পে-স্কেল : কার বেতন কত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯বিস্তারিত পড়ুন

১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা

সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন এবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়

সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন অবশেষে জারি করেছেবিস্তারিত পড়ুন

  • নতুন পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নেই কোনো নির্দেশনা
  • ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ: সেতুমন্ত্রী
  • বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
  • প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না: শফিকুর রহমান
  • আইফোন নিয়ে নিখোঁজ কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার
  • আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না: কর্নেল অলি
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • সরকার ১৪শ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: জামায়াত আমির
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী