রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে প্রতিপক্ষের হামলায় গৃহবধূসহ আহত ৩

নড়াইলের লোহাগড়া পৌরসভার চোরখালী গ্রামে প্রতিপক্ষের হামলায় গৃহবধূসহ একই পরিবারের তিনজন আহত হয়েছেন।

বুধবার সকাল ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

সূত্রে জানা যায, চোরখালী গ্রামের খায়রুল শেখ (৪০) লোহাগড়ায় যাওয়ার পথে একই গ্রামের অহিদ মোল্ল্যার ছেলে মুসতাকিন (২৭), বাবুলের ছেলে তুহিন (২১), আলমগীর শেখের ছেলে বাহাদুর শেখ (২৪) কচি শেখের ছেলে ইউনুচ শেখ (২৩) ও তাদের দলীয় ৫/৬ জন খায়রুলের মোটরসাইকেলের গতিরোধ করে লাঠিশোঠা দিয়ে বেধড়ক মারপিট করলে খায়রুল গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
তার চিৎকারে ওই গ্রামের মফিজুর রহমানের স্ত্রী নাহার বেগম (৩০) ও দাউদ সরদারের স্ত্রী সিমা বেগম (৩৫) ঘটনাস্থলে আসলে সন্ত্রাসীরা তাদেরকেও মারপিট করে।

এ সময় স্থানীয় লোকজন আহত তিনজনকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে।

লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মদিনা মনোয়ার বলেন, আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া
হচ্ছে।

লোাহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক