করোনায় মারা গেলেন সাতক্ষীরার তরুণ সাংবাদিক শাওন


মহামারি করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন সাতক্ষীরার তরুণ সাংবাদিক সদরুল কাদির শাওন (৩৪)। সোমাবার (১২ জুলাই) দিনগত রাত আড়াইটার দিকে তিনি সাতক্ষীরা সিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার অভিভাবক মেহেদি হাসান রনি।
সদরুল কাদির শাওন ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ভোরের পাতা’র স্টাফ রিপোর্টার (সাতক্ষীরা) হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি আলোর যাত্রা নামে একটি অনলাইন পোর্টালের সম্পাদক ও প্রকাশক ছিলেন। তার বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের থানাঘাটা গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার সকাল ১১টায় তার জানাজা শেষে দাফন করা হয়েছে।
এদিকে সাংবাদিক সদরুল কাদির শাওনের মৃত্যুতে সাতক্ষীরার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের আত্মার শান্তি কামনা করেছেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট শিলতলা গ্রামের লুৎফর রহমান (৫৬) নামের এক কৃষকেরবিস্তারিত পড়ুন

দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
৫ আগস্ট ২০২৪—সরকার পতনের দিন সন্ধ্যায় সাতক্ষীরা জেলা কারাগারের ফটক ভেঙে বেরিয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা
দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই এই প্রতিপাদ্যকে সামনেবিস্তারিত পড়ুন


