শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনা পরীক্ষা ৩ কোটি ছাড়াল ভারতে

ব্রিটেন, ইতালি, স্পেনকে পেছনে ফেলে এখন করোনাভাইরাসের হটস্পট ভারত। প্রাণঘাতী এই ভাইরাসের লাগাম টেনে ধরতে যত বেশি সম্ভব নমুনা পরীক্ষার ওপর জোর দিচ্ছে দেশটির সরকার।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর) সোমবার জানিয়েছে, ১৬ আগস্ট ৭ লাখ ৩১ হাজার ৬৯৭টি নমুনা পরীক্ষা হয়েছে।

এ নিয়ে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটিতে ৩ কোটি ৪১ হাজার ৪০০টি নমুনা পরীক্ষা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

ভারতীয় সংবাদ মাধ্যম ‘এই সময়’ জানায়, দেশটিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাস সংক্রমণ। গত বৃহস্পতিবার একদিনে সংক্রমিতের সংখ্যা প্রায় ৬৭ হাজারের কাছে চলে যায়। এখন পর্যন্ত সেটাই একদিনে সর্বোচ্চ সংক্রমণ।

এরপর থেকে একদিনে সংক্রমণ ৬০ হাজারের ওপরে থাকলেও সোমবার তা কিছুটা কমেছে।

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৫৭ হাজার ৯৮১ জন। মৃত্যু হয়েছে আরও ৯৪১ জনের।

সোমবার সকালে প্রকাশিত মেডিকেল বুলেটিনে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ভারতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ লাখ ৪৭ হাজার ৬৬৩ জন। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫০ হাজার ৯২১ জন।

ভারতে এখন পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র।

সেখানে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লাখ ৯৫ হাজার ৮৬৫ জন। মৃত্যু হয়েছে ২০ হাজার ৩৭ জনের।
আক্রান্তের সংখ্যার নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩৮ হাজার ৫৫ জন। মারা গেছেন ৫ হাজার ৭৬৬ জন। তৃতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ।

একই রকম সংবাদ সমূহ

চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

চীনে শিগগিরই বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগেরবিস্তারিত পড়ুন

মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা

ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বল ‘ট্রাইওন্ডা’ পৌঁছে গেছে পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে। আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

  • বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই
  • বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা
  • আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী
  • বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক: বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা
  • পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা
  • মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ায় লালগালিচা সংবর্ধনা
  • কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬