রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনা প্রতিরোধে সাতক্ষীরা পৌরসভার ০৭নং ওয়ার্ডে সচেতনতা বিষয়ক উঠান বৈঠক

“করোনা নয় আতঙ্ক, থাকতে হবে সতর্ক, প্রতিকার অপেক্ষা, প্রতিরোধ শ্রেষ্ঠ উপায় ও মুজিববর্ষের অঙ্গিকার কাউন্সিলর হবে জনতার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শীত মৌসুমে করোনা ভাইরাসের প্রাদূর্ভাব প্রতিরোধকল্পে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ নভেম্বর) বিকাল সাড়ে ০৪টায় সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু’র সার্বিক ব্যবস্থাপনায় সাতক্ষীরা পৌরসভার ০৭ নং ওয়ার্ডের রইচপুর রাজ্জাকের মোড় সংলগ্ন সমাজকল্যাণ পরিষদের ছাদে আলহাজ¦ আব্দুল কাদের এর সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌরসভার ০৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন কালু। প্রধান অতিথির বক্তব্যে পৌর কাউন্সিলর কালু বলেন,‘আমি আমার ওয়ার্ডের মানুষদের অত্যন্ত ভালবাসি। সেই ভালবাসা থেকে করোনা ভাইরাস প্রতিরোধে এই মানবিক উদ্যোগ নিয়েছি। মুজিববর্ষের অঙ্গিকার কাউন্সিলর হবে জনতার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শীত মৌসুমে করোনা ভাইরাস প্রতিরোধে আমার এলাকার জনগণকে সতর্ক ও সজাগ রাখতে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক উঠান বৈঠক করে গণসচেতনতা সৃষ্টি করছি।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আব্দুর রহিম, আলহাজ¦ কবির হোসেন, আলহাজ¦ আফছার সরদার, পৌর ০৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি রুহুল কুদ্দুস, আব্দুল মজিদ, কামাল হোসেন, খাদেমুল ইসলাম, রেজাউল ইসলাম, আবুল হোসেন, পলাশ, আব্দুল জলিল, আনারুল ইসলাম ও ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ফজলু ঢালী প্রমুখ। এসময় সাতক্ষীরা পৌরসভার ০৭ নং ওয়ার্ডের রইচপুর রাজ্জাকের মোড় এলাকার ৩ শতাধিক নারী ও পুরুষের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক ও করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর ০৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ও ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ফজলু ঢালী। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন

নড়াইল জেলার কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক, না ফেরার দেশে মোস্তাফিজুর রহমান

দৈনিক সরজমিন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও প্রবীণ সাংবাদিক মোস্তাফিজুর রহমান (৫১)বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ইউপি নির্বাচন: প্রার্থী ঘোষণায় বিলম্বে মাঠ হারানোর শঙ্কায় বিএনপি, দ্রুত মনোনয়নের দাবি
  • সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা: নেটওয়ার্ক জোরদারে সম্মিলিত প্রয়াস
  • প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ উন্নয়ন: সাতক্ষীরার মাছখোলা পশ্চিমে কাদামাটির রাস্তায় চরম দুর্ভোগ
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৫ নম্বর ওয়ার্ড
  • বিশ্ব পাইলস দিবস: সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা
  • জননী সাহসিকা : কবিতা ও সংগ্রামে সুফিয়া কামাল
  • সাতক্ষীরায় গাদন খেলায় রেফারির সিদ্ধান্ত ঘিরে সংঘর্ষ ও মারামারির অভিযোগ
  • মহিষ কিনে গাড়িতে তোলার সময় দৌড়ে পালালো জনি বিফ হাউজের বড় মহিষ
  • সাতক্ষীরায় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ দুই সন্তানের জননী নিখোঁজ
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • সাতক্ষীরায় দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা’র উদ্বোধন
  • সাতক্ষীরায় ‘অ্যাডভোকেটস প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট ’-এর ট্রফি উন্মোচন