মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কর্মমুখি শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের আগামী দিনের ভবিষ্যৎ : এমপি স্বপন

দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে নব-নির্বাচিত সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপনকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) সকাল ১০ টায় স্কুল চত্বরে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংবর্ধিত সাতক্ষীরা (তালা- কলারোয়া) সংসদীয় আসনের এমপি ফিরোজ আহম্মেদ স্বপন।

বক্তব্যে তিনি শিক্ষার্থীদের কর্মমুখি শিক্ষা ব্যবস্থাকে পাথেয় করে নিজের জীবনকে গড়ে তোলার তাগিদ দেন। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীদের একজন সু- নাগরিকের পরিচয়ে ভবিষ্যতে দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহবান জানান।

তিনি ছাত্র- ছাত্রীদের মাদকককে না বলে, খেলাধুলায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন। সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন এমপি ফিরোজ আহম্মেদ স্বপনের সহধর্মিনী ও উপজেলা মহিলা আ.লীগের সভানেত্রী সহকারী অধ্যাপক সুরাইয়া ইয়াসমিন রত্না।

স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছা সেবকলীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান শামছুদ্দীন আল মাসুদ বাবু, সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, স্কুল পরিচালনা পর্ষদের সদস্য ওসমান গনি, সমাজ সেবক ফজলুর রহমান, প্রধান শিক্ষক সহিদুল ইসলাম, ইছাক গাজী, আয়ুব হোসেন, আ.লীগ নেতা আসাদুজ্জামান আসাদ, কামরুজ্জামান সোহাগ, মঞ্জুরুল ইসলাম সোহাগ, গোলাম সরোযার, আনোয়ার হোসেন, মুজিবর রহমান মোজুসহ অভিভাবক, সূধি ও ছাত্র-ছাত্রীবৃন্দ। প্রধান অতিথি এমপি ফিরোজ আহম্মেদ স্বপন সহ অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন শেষে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেয়া হয়েছে।

অনুষ্ঠানের শুরুতেই সম্মানিত প্রধান অতিথিকে স্কুলের চৌকস স্কাউটস দলের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান শেষে স্কাউট সালাম প্রদর্শন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নে গাছের চারা বিতরণ ও রোপনবিস্তারিত পড়ুন

ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া

৩১ আগস্ট কলারোয়ায় ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের চেয়ারম্যানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কোঠাবাড়ি-রায়টাসহ চার ইউনিয়নের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম বেত্রবতী নদীরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়