শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব আমির আলীর দাফন সম্পন্ন

কলারোয়ায় কাজিরহাটের কে, এইচ, কে ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব আমির আলী (৭২) দাফন কার্য সম্পন্ন করা হয়েছে।

সোমবার (২১ নভেম্বর) সকাল ১০ টায় দীর্ঘ বছরের কর্মস্থল কাজীরহাট (কে,এইচ,কে) ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে মরহুমের দাফন কার্য সম্পন্ন করা হয়। জানাযা নামাজ পূর্বক আলোচনায় অংশগ্রহন করেন উপজেলা আ’লীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ইউনুছ আলী, কেন্দ্রীয় সৈনিক লীগ নেতা মরহুমের ভাগ্না সরদার মুজিবুর রহমান, সাবেক অধ্যক্ষ রইছদ্দীন, অধ্যক্ষ সহিদুল আলম,

ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা স,ম মোরশেদ আলী, মরহুমের ভাইপো এ্যাড. আশরাফুল আলম বাবু, জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, শিক্ষক- কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক এবাদুল হক, অবসরপ্রাপ্ত শিক্ষক সু প্রসাদ চৌধুরী, কল্যাণ সমিতির সাধারন সম্পাদক কেএইচকে হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, মরহুমের জামাতা মতিয়ার রহমান প্রমুখ। আলোচনাটি পরিচালনা করেন সাবেক বিআরডিবি চেয়ারম্যান সরদার মশিউর রহমান।

জানাযা নামাজটি পরিচালনা করেন মৌলভী লুৎফর রহমান। জানাযা নামাজে উপস্থিত ছিলেন মরহুমের অসংখ্য সহকর্মী, শিক্ষার্থী সহ শুভকাঙ্খী ও মুসুল্লিগণ। মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে জানাযা স্থলে ও বাড়িতে ছুটে যান অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুল করিম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফর রহমান,অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব নেছার আলী, প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক সামছুল হক, অবসরপ্রাপ্ত শিক্ষক গোলাম রব্বানী, সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ, সহকারী প্রধান শিক্ষক বদরুজ্জামান বদরু, শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোস্তফা বাকী বিল্লাহ শাহী, শিক্ষক নেতা সাংবাদিক দীপক শেঠ, প্রভাষক সাংবাদিক সাইফুল ইসলাম, সাংবাদিক সরদার জিল্লুর রহমান, শিক্ষক আব্দুর রউফ, শিক্ষক শাহারিয়ার কবির সুমনসহ অসংখ্য শিক্ষানুরাগী, ছাত্র-ছাত্রী ও শুভানুধ্যায়ীগণ। জানা যায়, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আমির আলী দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন।

তিনি কেরালকাতা ইউনিয়নের কাউরিয়া গ্রামের কৃতি সন্তান। চিকিৎসাধীন অবস্থায় রবিবার(২০ নভেম্বর) বেলা ২ টার দিকে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন( ইন্না….রাজেউন)।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু