শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় আইএফআইসি ব্যাংকের প্রতিবেশী পিঠা উৎসব

কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি: আইএফআইসি ব্যাংক কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী ও সুধীজনদের নিয়ে এক প্রতিবেশী পিঠা উৎসব আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে ওই প্রতিবেশী উৎসব
অনুষ্ঠিত হয়। ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও অফিসার ইনচার্জ মো: মোক্তার হোসেনের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-কলারোয়া পৌর সভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-কলারোয়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, সাতক্ষীরা আইএফআইসি ব্যাংকের পিএলসি শাখা ব্যবস্থাপক হাসানুর রহমান।

এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন- ব্যাংকের অফিসার (টিএসও) আনোয়ার হোসেন, মার্কেটিং অফিসার শিমুল হোসেন, কলারোয়া পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক
জুলফিকার আলী, সাংবাদিক অধ্যাপক কেএম আনিছুর রহমান, সাংবাদিক শেখ রাজু রায়হান, আলামিন গাজী,বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন প্রমূখ।

অনুষ্ঠানে কলারোয়া আইএফআইসি ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও অফিসার ইনচার্জ মো: মোক্তার হোসেন বলেন-দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি-“তে প্রতিবেশী উৎসব ২০২৪ পালিত হচ্ছে। সারা দেশব্যাপী আইএফআইসি ব্যাংকের বিভিন্ন শাখা ও উপশাখায় এই উৎসব উদযাপিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় কলারোয়া উপজেলার উপশাখার আয়োজনে প্রতিবেশী উৎসব অনুষ্ঠিত হয়েছে ।

এই উৎসবের মাধ্যমে শীতের আমেজে উপস্থিত গ্রাহক ও আমন্ত্রিত অতিথিদের মাঝে ঐতিহ্যবাহী দেশীয় পিঠা পরিবেশন করা হয়। তিনি আরো বলেন-আইএফআইসি ব্যাংকসারাদেশে শুধু আর্থিক সেবাই নয় তার গ্রাহক এবং পারিপার্শ্বিক জনসাধারণের পাশে প্রতিবেশী হিসেবে দাঁড়িয়েছে। উৎসবে আতিথেয়তা নেয়া সম্মানিত গ্রাহকরা উক্ত ব্যাংকটির সেবায় সন্তুষ্টি প্রকাশ করেন। এবং তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে এই ধরনের উৎসব যেন আরও বেশি বেশি আয়োজন করা হয় সে আশাবাদ ব্যক্ত করেন।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা