সোমবার, জুলাই ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় আইন শৃঙ্খলা কমিটির সভায় উপজেলা চেয়ারম্যানের ক্ষোভ

সরদার জিল্লুর, কলারোয়া: কলারোয়ায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভাসহ কয়েকটি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মাসিক আইন শৃঙ্খলার সভা অনুষ্ঠিত হয়।
এর আগে এনজিও সমন্বয় সভা ও পরে উপজেলা ইনোভেশন ও আইসিটি কমিটির সভা ও উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়।

কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কৃঞ্চা রায়ের সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির সভার প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলারোয়া পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু, সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম, কলারোয়া পুলিশ পরিদর্শক (তদন্ত) তাইজুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি সিদ্ধেশ্বর বাবু, বিভিন্ন দাপ্তরিক প্রধান, সীমান্তের বিজিবি ক্যাম্পের কমান্ডারগণ, আনসার ভিডিপি ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাগণ।

উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বক্তব্যের শুরুতেই অধিকাংশ ইউপি চেয়ারম্যান ও দাপ্তরিক প্রধানগণ উপস্থিত ছিলেন না বলে ক্ষোভ প্রকাশ করে বলেন- আজকের এই অতিগুরুত্বপূর্ন সভায় সকলকেই উপস্থিত থাকার প্রয়োজন ছিল।
তিনি বলেন- কলারোয়ার ৪৮টি পুজা মন্ডপে সুন্দর ও শান্তিপূর্ন পরিবেশে পুজা উৎযাপন হবে বলে আমি আশা করি। অতিতেও তাই হয়েছে। কোন পূজামন্ডপে কখনো বিশৃঙ্খলা হয়নি।
তিনি আরো বলেন- সামনে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে আমারা কলারোয়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল অংগ সংগঠন ও আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ঐক্যবন্ধভাবে সকল ষড়যন্ত্রকারী ও অশুভ শক্তিকে রুখে দেবো।

অনুষ্ঠানের সভাপতি কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কৃঞ্চা রায় বলেন- কলারোয়ায় উপজেলার অতিত রেকর্ড থেকে খুব শান্তিপূর্ণ ও ঝামেলা বিহীন পূজা উৎযাপন করতে পারবো বলে আমরা আশাবাদী।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় মাধ্যমিকের শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করারবিস্তারিত পড়ুন

কলারোয়া পৌরসভায় কমিউনিটি লিডারদের নিয়ে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন মসজিদের অংশগ্রহণে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষকদের প্রশিক্ষণ (Trainingবিস্তারিত পড়ুন

চাঁদপুরের ইলিশ বিক্রয়ের নামে অভিনব প্রতারণা, মাছও পেলো না- টাকাও গেলো!

ফেসবুকসহ বিভিন্ন স্যোশাল মিডিয়া বড় বড় ইলিশের ছবি ও ভিডিও। চাঁদপুরের ইলিশবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দুই ক্লিনিককে জরিমানা, কার্যক্রম বন্ধ
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার
  • সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক
  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত