বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় আদালতের আদেশ অমান্য, বিরোধ পূর্ণ জমিতে গভীর নলকূপ স্থাপনের চেষ্টার অভিযোগ

কলারোয়ায় আদালতের আদেশ
অমান্য করে বিরোধ পূর্ণ জমিতে অবৈধ ভাবে গভীর নলকূপের রোরিং করার অভিযোগ
উঠেছে। এঘটনার প্রতিকার চেয়ে ক্ষতিগ্রস্ত স্কীম ম্যানেজার ও সাবেক
চেয়ারম্যান ওজিয়ার রহমান সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবরে অভিযোগ করেছেন।
ঘটনার বিবরণে তিনি জানান-উপজেলার যুগিখালী ইউনিয়নের বামনালী-তরুলিয়া মাঠে
দীর্ঘ দিন যাবত ২টি এলএলপি সেচ মটর আছে। তিনি সরকারি বিআরডিসি কর্তৃক
পরিচালিত ও ভাড়া ভিক্তিক স্ক্রীম ম্যানেজার হিসাবে সেচ কার্যক্রম
পরিচালনা করে আসছেন। উক্ত মাঠে ১০হাজার ফুট পাইপ লাইন, ঘর নির্মান,
বিদ্যুৎ লাইন দিয়ে ৩০ লাখ টাকার বিনিয়োগ করেছেন। তিনি ওই মাঠে ১৩০ বিঘা
জমিতে সেচ দিয়ে আসছেন। কিন্তু ওই এলাকার ফললে, রুস্তম, বজলে, ইমান আলী,
বারী, মুনসুর সরদার, কুদ্দুস, রফি সরদার অবৈধ ভাবে বিএডিসির নিষেধ অমান্য
করে এবং ফৌজদারী কার্য বিধির ১৪৪ ধারা ও আদালতে মামলা চলাকালে তারা
জোরপূর্বক একই স্থানে গভীর নলকূপের রোরিং স্থাপন করার পায়তারা করে আসছে।
তিনি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য জেলা প্রশাসকের
হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা