শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ইফতার মাহফিলে সাবেক এমপি হাবিব

কলারোয়া প্রতিনিধি: বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, বিএনপি উন্নয়ন ও উৎপাদনের রাজনীতিতে বিশ্বাসী। যুবসমাজকে দেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকার ক্ষেত্র বিস্তারে বিএনপি কাজ করে আসছে।

আমরা ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করেছি। তার কাছে মাথা নত করিনি। আমরা উন্নয়নের ধারায় নতুন এক বাংলাদেশ গড়তে চাই। মানুষের অধিকার নিশ্চিতে নিরলসভাবে কাজ করতে চাই। সকল ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সবসময় মানুষের পাশে ছিলো, আছে এবং থাকবে।

শনিবার (৮ মার্চ) কলারোয়ার হেলাতলা ইউনিয়নের ইসলামপুর মাদ্রাসা মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। হেলাতলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহফুজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হাবিবুল ইসলাম হাবিব আরও বলেন, কলারোয়া বিএনপিকে নেতৃত্বশূন্য করতে ৫০ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়েছিল।

আমাকে ৭০ বছরের সাজা দিলেও মাথা নত করিনি। অবশেষে তারা বিতাড়িত হয়েছে। শেখ হাসিনার বিচার বাংলাদেশের মাটিতে হবেই। আমরা জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করি। তাই প্রয়োজনীয় সংস্কারশেষে সরকারের কাছে দ্রুত সময়ের মধ্যে সংসদ নির্বাচন চাই।

ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও মুখপাত্র সাবেক ইউপি চেয়ারম্যান ও সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, উপজেলা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন।

সাবেক অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক ও শেখ আব্দুল কাদের বাচ্চু, সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরিফুজ্জামান তুহিন, বিএনপি নেতা সহকারী অধ্যাপক তোফাজ্জেল হোসেন সেন্টু, গোলাম রসুল, আব্দুর রাজ্জাক, প্রভাষক সালাহউদ্দিন পারভেজ, সহকারী অধ্যাপক আব্দুল মান্নান।

শওকত হোসেন, ইয়াছিন আলি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মুছা কালিমুল্লাহ, আরিফুল আনাম রিপন, উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি সাইফুল ইসলাম বাবু, উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আনারুল ইসলাম, শাহাবুদ্দিন, যুবদল নেতা শফিজুল ইসলাম প্রমুখ। ইফতার মাহফিলে ফ্যাসিস্ট সরকারের হামলায় আত্মদানকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত