বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় এক সন্তানের জননীর আত্মহত্যা

সাতক্ষীরার কলারোয়ায় খাদিজা খাতুন (৩৮) নামের এক সন্তানের জননী আত্মহত্যা করেছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার চন্দনপুর গ্রামের কলেজ মোড় এলাকায় বাবার বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।

খাদিজা খাতুন ওই গ্রামের আতের আলীর কন্যা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন জানান, ৩/৪ মাস আগে চন্দনপুর ইউনিয়নের গয়ড়া লাগোয়া গ্রাম শার্শার কায়বার বাসিন্দা টিসিবি ডিলার আজহারুল ইসলামের সাথে খাদিজা খাতুনের দ্বিতীয় বিবাহ হয়। সম্প্রতি তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। তারপর থেকে সে বাবার বাড়িতে থাকতো। সেখানে মঙ্গলবার সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তার প্রথম ঘরের এক সন্তান রয়েছে।
তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে- পারিবারিক কলহের জের ধরে সে আত্মহত্যা করে থাকতে পারে।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, তার দ্বিতীয় স্বামীর সাথে দিন পনেরো আগে বিবাহ বিচ্ছেদ হয়। মঙ্গলবার ঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।
বুধবার ময়নাতদন্তের জন্য তার লাশ সাতক্ষীরায় প্রেরণ করা হবে বলে তিনি জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত