শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় এসএসসি-৮৩ ‘ ব্যাচের পক্ষ থেকে ছবির ভাষায় মহানায়ক বঙ্গবন্ধু ও বাংলাদেশ” নামক এ্যালবাম উপহার

কলারোয়ায় ” আমরা এস,এস,সি-৮৩ ব্যাচে”র পক্ষ থেকে “ছবির ভাষায় মহানায়ক বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ নামক এ্যালবামটি উপহারস্বরুপ প্রদান করা হয়েছে।

রবিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নিজস্ব কার্যালয়ে অনাড়ম্বর অনুষ্ঠানে এ্যালবাম ২ টি যথাক্রমে মাধ্যমিক শিক্ষক সমিতি ও পাবলিক ইনস্টিউট নেতৃবৃন্দের হাতে তুলে দেয়া হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ১৩০০ শত ছবি সম্বলিত এ্যালবামটি ১০ বছরের সাধনার পর আলহামরা নাসরীন হোসেন লুইজা’র পরিকল্পনা, গবেষণা, গ্রন্থনা ও সম্পাদনায় বর্ণপ্রকাশ লিমিটেড’র প্রকাশনায় এ্যালবামটি প্রকাশিত হয়।

এ্যালবামটি কলারোয়ায় ঐতিহ্যবাহি দুই সংগঠনকে উপহার হিসাবে প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, পাবলিক ইনস্টিউটের সাধারন সম্পাদক এ্যাড. শেখ কামাল রেজা, ৮৩’ ব্যাচের কলারোয়ার সমন্বয়কারী ব্যাংকার নজরুল ইসলাম, প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, কল্যাণ সমিতির সাধারন সম্পাদক সহকারী প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ৮৩’ ব্যাচের কর্মকর্তা মোস্তফা বাকী বিল্লাহ শাহী, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, মাস্টার শফিকুল ইসলাম, ৮৩’ ব্যাচের কর্মকর্তা আফজাল হোসেন, কল্যাণ সমিতির অফিস সহকারী আব্দুল জলিল সহ শিক্ষকবৃন্দ।

প্রসঙ্গতঃ কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি ও পাবলিক ইনস্টিউটের নেতৃবৃন্দ এ্যালবামটি উপহারস্বরুপ গ্রহন করে এস,এস,সি-৮৩ ব্যাচের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দকে শুভেচ্ছান্তে ধন্যবাদ জ্ঞাপন করে সংগঠনের সফলতা কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব