রবিবার, আগস্ট ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় কোভিড -১৯ ভ্যাকসিন কার্যক্রম পরিদর্শনে সিভিল সার্জন

কলারোয়ায় কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানের অগ্রগতি পরিদর্শন করলেন সাতক্ষীরা জেলা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত।

শনিবার দুপুরের দিকে আকস্মিক ভাবেই তিনি কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ এর ভ্যাকসিন প্রদানের খোঁজখবর নেন তিনি।

সেসময়ে তার সাথে ছিলেন কলারোয়ার ইউএইচ এন্ড এফপিও ডা. জিয়াউর রহমান সহ কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও বিভিন্ন কর্মকর্তাগন।

পরিদর্শনকালে সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়েত উপস্থিত কর্মকর্তা ও সাংবাদিকদের উদ্দেশ্য বলেন- ‘আপনারা এই ভ্যাকসিন গ্রহনের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও পেপার পত্রিকা প্রচারের মাধ্যমে সাধারণ মানুষকে বেশী বেশী উৎসাহিত করেন।’

শনিবার ভ্যাকসিন প্রদানের সপ্তম দিনে এ পর্যন্ত ২৯৮ জন পুরুষ ও ১৫৯ জন নারী নিবন্ধিত হয়ে ভ্যাকসিন গ্রহন করেছেন।

গত ৭ ফেব্রুয়ারী এই করোনা ভ্যাকসিন প্রদান কর্মসূচী উদ্বোধন করেন তালা-কলারোয়ার সাংসদ এ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ।

এদিকে, সিভিল সার্জন ডা.হুসাইন শাফায়াত কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) দের মাসিক সমন্বয় সভায় বক্তব্য রাখেন। সেসময় উপজেলা সিএইচসিপি এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দসহ সিএইচসিপি’রা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা

শনিবার সকাল ১১টায় হাইস্কুল মার্কেটে কলারোয়া ফুটবল মাঠ কে সংরক্ষণ ও তদারকিরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল বাজার থেকে নারানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়বিস্তারিত পড়ুন

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়