মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় খৃষ্ট সম্প্রদায়ের বড় দিনের প্রস্তুতি দৃশ্যমান

দেবাশীষ চক্রবর্ত্তী বাবু: প্রতি বছর ডিসেম্বর মাস আসলেই খৃষ্টান সম্প্রদায়ের মধ্যে আনন্দের উচ্ছাস লক্ষ্য করা যায়। আসন্ন (২৫ ডিসেম্বর) খৃষ্ট সম্প্রদায়ের শুভ বড়দিন (যীশু খৃষ্টের জন্মদিন) উপলক্ষে দিনটি আনুষ্ঠানিক ভাবে পালিত হবে আর তারই ধারাবাহিকতায় চলছে সাজসজ্জার প্রস্তুতি। এক দিকে গীর্জায় চলছে সাজসজ্জার অন্য দিকে বাড়িতে বাড়িতে রয়েছে একি প্রস্তুতি।

২৫ ডিসেম্বর যীশু খ্রিস্ট বেথলেহেম নগরীতে অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছিলেন। খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের বিশ্বাস যিশু খ্রিস্ট মানুষের রূপ ধরে পৃথিবীতে এসেছিলেন সব পাপ থেকে মুক্তি দিতে আর মানবিক বন্ধনকে আরও সুদৃঢ় করতে। আর সেই বিশ্বাসের আলোকে যীশুর জন্মদিন উপলক্ষে দিনটি আনুষ্ঠানিকভাবে পালন করেন খৃষ্ট সম্প্রদায়ের মানুষ।

সরেজমিনে কলারোয়ার জয়নগর ইউনিয়নের ধানদিয়া মিশন, জয়নগর মিশন ও ক্ষেত্রপাড়া মিশনে গিয়ে দেখা গেছে, ইতিমধ্যে প্যান্ডেলের কাজ প্রায় শেষ, মাঠে মনিহারি ও খাবারের দোকান বসেছে। বাড়িতে বাড়িতে রংবেরঙের আলোক সজ্জা চোখে পড়ার মত।

ধানদিয়া মিশনের মাষ্টার লুকাস মন্ডল জানিয়েছেন, (১৬ ডিসেম্বর) থেকে নগর কৃত্তন শুরু হয়ে (২৫ ডিসেম্বর) শেষ হয়। নগর কৃত্তন করা হয় যীশুর জন্মদিনের অগ্রিম বার্তা হিসেবে। তিনি আরোও জানান, যীশুর জন্মদিন উপলক্ষ্যে পাড়ায় উৎসবের আমেজ বিরাজ করছে।

আয়োজক কমিটির সভাপতি মানুয়েল মন্ডল জানিয়েছে, মিশন পাড়ায় ও গীর্জায় সাজসজ্জার প্রস্তুতি চলমান রয়েছে সেই সাথে উৎসবের আমেজ বিরাজ করছে পাড়ায়। তিনি আরও জানান, ৫ দিনের আয়োজনে থাকছে সাংস্কৃতিক সন্ধ্যা ও যাত্রাপালা। এছাড়া স্থানীয় প্রশাসন সার্বিক নিরাপত্তা ব্যবস্থার আশ্বাস দিয়েছেন।

sdr

nor

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু