সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় গয়ড়া-চন্দনপুরে আ’লীগ সরকারের উন্নয়ন প্রচারে লিফলেট বিতরণ

কলারোয়ায় চন্দনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আ’লীগ সরকারের উন্নয়ন তুলে ধরে নৌকা প্রতিকের সমর্থনে লিফলেট বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৪ আগষ্ট) বিকালে গয়ড়া বাজার থেকে চন্দনপুর কলেজ মোড় পর্যন্ত ব্যবসায়ী ও পথচলতি মানুষের মাঝে ওই লিফলেট বিতরণ করা হয়।

উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে তালা- কলারোয়া সংসদীয় আসনে নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশি ফিরোজ আহম্মেদ স্বপনের ছবি সম্বলিত লিফলেটে কৃষি, শিক্ষা,স্বাস্থ্য, বিদ্যুৎ, সড়ক- পরিবহন, যোগাযোগ ও গ্রামীন অবকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজের অগ্রগতি তুলে ধরা হয়।

লিফলেট বিতরণকালে মাননীয়া প্রধানমন্ত্রী আওয়ামীলীগের সভানেত্রী গনতন্ত্রের মানস কন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে সকল আ’লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানানো হয়।

লিফলেট বিতরনে চন্দনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সালাউদ্দিন হোসেন বাপ্পী ও সাধারণ সম্পাদক মো: আতিক মুহিবের নেতৃত্বে উন্নয়ন প্রচার অভিযানে আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ইলিয়াস হোসেন, সহ-সভাপতি ইদ্রিস আলী, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, ধর্ম বিষয়ক সম্পাদক রউফ মোল্লা, যুবলীগ নেতা মুকুল হোসেন, যুবলীগ নেতা সোহেল মোড়ল সহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতা- কর্মীবৃন্দ।

উল্লেখ্য, চন্দনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আগামীতে ইউনিয়নের হাট- বাজার সহ বিভিন্ন স্থানে সরকারের উন্নয়ন প্রচারে লিফলেট বিতরন কার্যক্রম অব্যাহত থাকবে বলে নেতৃবৃন্দ জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লা ও বোয়ালিয়া ফুটবল দল মুখোমুখিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব