মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভাপতি জেবুন নাহার এর সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রৈমাসিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ।

ত্রৈমাসিক সভায় ইউনিয়ন ভিত্তিক গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

এছাড়া ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত মামলা গ্রহন ও দ্রুত মামলা নিস্পত্তি করতে ইউপি চেয়ারম্যানদের বিশেষ গুরুত্ব দেয়ার জন্য বলা হয়।

সমন্বয় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা গ্রাম আদালত ব্যাবস্থাপনা কমিটির সদস্য সচিব ও সমাজসেবা কর্মকর্তা নূরে আলম, কমিটির সদস্য, কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহিন, মহিল বিষয়ক কর্মকর্তা নূরুন নাহার আক্তার, দেয়াড়া ইউপি চেয়ারম্যান, গাজী মাহাবুবুর রহমান, কুশোডাঙ্গা ইউপি চেয়ারম্যান সাইদ আলী, জয়নগর ইউপি চেয়ারম্যান বিশাখা সাহা, যুগিখালী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল, কেরালকাতা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোনিয়া লায়লা, কেড়াগাছি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোখলেছুর রহমান, সোনাবাড়িয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজমা বেগম, গনমাধ্যমকর্মিসহ উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ।

ত্রৈমাসিক সভায় আরও উপস্থিত ছিলেন, গ্রাম আদালত সক্রিয়করণ (৩পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোস্তাক আহমেদ ও শুক্লা মিশ্র।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু