বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় “গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি” কেঁড়াগাছি ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি ৫নং কেঁড়াগাছি ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৩ ফেব্রুয়ারি) সকালে কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে ঐ ত্রি-বার্ষিক সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়।
শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের প্রভাষক বিএম ফিরোজ’র সভাপতিত্বে কেঁড়াগাছি ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি ইমাদুল হক ও সাধারণ সম্পাদক গ্রাম ডাক্তার আবু সাঈদের যৌথ পরিচালনায় অত্র অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কলারোয়া উপজেলা সভাপতি গ্রাম ডাক্তার নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি কলারোয়া উপজেলা শাখা সাধারণ সম্পাদক প্রভাষক ইমরুল হোসেন মিন্টু, হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সহ. প্রধান শিক্ষক একেএম আজাদ হোসেন, সহকারি শিক্ষক সিরাজুল ইসলাম, বিশিষ্ট দন্ত চিকিৎসক ডাঃ মাহমুদুল হাসান, ডাঃ মোঃ বাবর, চিকিৎসক ও সংবাদকর্মী ডা.মোঃশফিকুর রহমান।
এ ছাড়াও গ্রাম ডাক্তার- তানভীর হাসান, ওলিউর রহমান, ওবায়দুল্লাহ সহ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সকল সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে গ্রাম ডাক্তার ইমাদুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে গ্রাম ডাক্তার আবু সাঈদ, সহ সভাপতি পদে হবিবুর রহমান ও জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে গ্রাম ডাক্তার আবু রায়হান, সহ সাংগঠনিক সম্পাদক পদে গ্রাম ডাক্তার তানভীর হোসেন, প্রচার সম্পাদক পদে গ্রাম ডাক্তার বাবুল আনাম ও ক্রীড়া সম্পাদক পদে গ্রাম ডাক্তার ওবায়দুল্লাহ এর নাম প্রস্তাব ও সর্ব সম্মতিক্রমে গৃহীত হয়।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্রাম ডাক্তার আবু তাহের।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা