সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় জমি দখলের পায়তারা ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কলারোয়ায় জমি দখলের পায়তারা ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগি এক কৃষক। উপজেলার বামনখালী মৌজায় ১ একর ১৭ শতক জমি অবৈধভাবে দখলের উদ্দেশ্যে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দেয়ার অভিযোগ করেছেন তিনি।

শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে কলারোয়া রিপোর্টার্স ক্লাবে জনাকীর্ন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন কলারোয়ার পাঁচনল গ্রামের মৃত ছহিল উদ্দিনের দফাদারের ছেলে ইসরাফিল দফাদার।

তিনি বলেন, আমি কৃষি কাজ করে জীবিকা চালায়। বামনখালি মৌজার সাবেক ২৫৬ খতিয়ানে সাবেক দাগ নং ৪৪৩, হাল দাগ নং ৫৭০ দাগে ১ একর ১৭ শতক জমি ক্রয়পূর্বক নিজ নামে রেজিস্ট্রি করে ভোগ দখল করছি। পরবর্তীতে উক্ত সম্পত্তি ১/১ খতিয়ানের অন্তভূক্ত হলে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করি। তদন্ত শেষে বিজ্ঞ আদালত আমাদের পক্ষে রায় ঘোষণা করে। কিন্তু আমার প্রতিবেশী রবিউল ইসলাম (৬৫) গাংদের কোন প্রকার কাগজপত্র ছাড়াই জোরপূর্বক জমি দখলের চেষ্টা ও হুমকি দিয়ে আসছে। তার সাথে জাহাঙ্গীর ও সোলাইমান মুন্সী বহু মামলার আসামি। তারা জোরপূর্বক আমার রেজিস্ট্রিকৃত রেকর্ডীয় সম্পত্তি গত ৪ ডিসেম্বর রাত ১১টার দিকে বিদ্যুৎ লাইনে বন্ধ করে জমির সীমানা প্রাচীর ভেঙে দেয়। এ খবর পেয়ে আমি ও আমার পরিবারের লোকজন বাঁধা দিতে গেলে তারা দেশীয় দা-কুড়াল ও লাঠি সোটা নিয়ে উল্টো আমাদের ওপর হামলা করতে ছুটে আসলে আমরা শান্তি বজায় রাখার স্বার্থে পিছু ফিরে আসি। তারপরও হুমকি দিয়ে রবিউল ইসলাম বলে, জমির কাগজ তোদের কাছে থাক, জমি আমার দখলে। কে আছে এই জমি দখল করতে আসবে, তাদের ডেকে নিয়ে আয়।

ভুক্তভোগি ইসরাফিল আরো বলেন, এ ঘটনায় স্থানীয় নেতৃবৃন্দ জমি জোরপূর্বক দখল না করতে বললেও তারা কর্ণপাত করেনি, উল্টো হুমকি দিয়ে জমি দখলের পায়তারা করছে।

জীবনের নিরাপত্তা ও জমি যাতে যবর দখল করে আত্মসাত না করতে পারে সেজন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল