সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার ধানদিয়া মিশনে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

দেবাশীষ চক্রবর্তী বাবু: কলারোয়ার ধানদিয়া মিশনে বিদ্যুৎস্পৃষ্টে রবিন সরকার (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) বেলা ৩টার দিকে পুকুরে গোসলের সময় বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রবিন সরকারের ভাইপো রনা সরকার কলারোয়া নিউজকে জানান, দুপুরে স্নানের সময় পুকুরে হাঁস তাড়াতে হাত উচু করলে উপরে থাকা বিদ্যুতের তারে হাত লাগলে বৈদ্যুতিক সক লাগে। বুঝতে পেরে পরিবারের সদস্যরা তাৎক্ষনিক বিদ্যুৎতের তার কেটে দিয়ে পুকুর থেকে মুমূর্ষূ রবিন সরকারকে তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত রবিন সরকারের মৃতদেহ খৃষ্টান সম্প্রদায়ের রিতি অনুযায়ী তাদের কবরস্থানে দাফন করা হয়েছে।

মৃত রবিন সরকার স্ত্রী, ছোট দুই ছেলে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে পরিবার ও আশপাশে শোকের ছায়া বিরাজ করছে।

পরিবারে উপার্জনক্ষম ছিলেন একমাত্র মৃত রবিন সরকার। তার মৃত্যুতে মহল্লার সকলে চিন্তিত। কে ধরবেন সংসারের হাল? কে করবে উপার্জন? কিভাবে চলবে সংসার? এমন বহু প্রশ্ন স্থানীয়দের মনে।

sdr

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল