শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় জামায়াত নেতা ঈমান আলী শেখের দাফন সম্পন্ন, জানাজায় প্রধান ৩দলের সৌহার্দ্য

আসাদুজ্জামান ফারুকী: সাতক্ষীরার কলারোয়ার প্রবীণ রাজনীতিবিদ ও সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা ঈমান আলী শেখ আর নেই। হাজারো মানুষ অশ্রুসিক্ত নয়নে তাকে শেষ বিদায় জানানোর মধ্যদিয়ে ইমান আলী শেখ এর দাফন সম্পন্ন করা হয়েছে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি, ২০২৪) সকাল ১০টার দিকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র ও চার কন্যাসহ অসংখ্য গুনী রেখে গেছেন।

তার গ্রামের বাড়ি উপজেলার সোনাবাড়িয়ায়। তবে বর্তমানে স্থায়ীভাবে বসবাস করতেন কলারোয়া পৌরসদরের তুলসীডাঙ্গা গ্রামে।

রাজনৈতিক জীবনে প্রথম দিকে তিনি ছাত্রলীগ, আওয়ামী লীগ, জাসদ এবং ৮০’র দশক থেকে বাংলাদেশ জামায়াত ইসলামীর রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি কলারোয়া উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ছিলেন। ছিলেন সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি। তবে বিগত কয়েক বছর ধরে শারীরিক অসুস্থতা ও বার্ধক্য জনিত কারণে রাজনীতি থেকে দূরে থাকলেও সমাজসেবায় নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন।

জামায়াতের রাজনীতির সাথে জড়িত থাকলেও তিনি ছিলেন একাত্তরের রণাঙ্গনের মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা।

কলারোয়া অঞ্চলের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাসহ শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সাথেও সম্পৃক্ত ছিলেন তিনি।

শুক্রবার জুম্মার নামাজের পর গ্রামের বাড়ি সোনাবাড়িয়া বারিকের মোড় ও বিকাল পাঁচটায় কলারোয়া হাইস্কুল ফুটবল মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে তুলসীডাঙ্গায় দাফন সম্পন্ন হয়।

কলারোয়া পাইলট হাইস্কুল মাঠের জানাজা নামাজে ইমামতি করেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।

জানাজায় বিপুল সংখ্যক মুসল্লী অংশ নেন।

জানাজাপূর্ব আলোচনায় উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা ওসমান গনী ও পৌর জামায়তের আমীর অধ্যাপক ইউনুস আলী বাবুর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আ.লীগ নেতা আমিনুল ইসলাম লাল্টু, কলারোয়া পৌরসভার মেয়র আ.লীগ নেতা প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, উপজেলা বিএনপির উপজেলা সহ-সভাপতি অধ্যক্ষ রইছ উদ্দিন, আ.লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন লাল্টু, জামায়াতের সাতক্ষীরা জেলার সিনিয়র নায়েবে আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমীর শেখ নুরুল হুদা, সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, কলারোয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামারুজ্জামান, সেক্রেটারী মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা ওমর আলী, অধ্যাপক আব্দুর রাজ্জাক, সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সুজায়েত আলী, কলারোয়া উপজেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা রুহুল কুদ্দুস, কলারোয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল বারী, সাতক্ষীরা জেলা ছাত্রশিবিরের সভাপতি ইমামুল ইসলাম, সাতক্ষীরা শহর সভাপতি শিমুল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান মাস্টার শওকত আলী, সাবেক ইউপি চেয়ারম্যান আবু তালেব সরদার, মরহুমের বড় ছেলে প্রভাষক আজমল করিম প্রমুখ।

এছাড়াও ভার্চুয়ালি বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ও কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জতউল্লাহ।

এদিকে, জামায়াত নেতা ঈমান আলী শেখের জানাজা উপলক্ষ্যে কলারোয়া ফুটবল মাঠে দলটির নেতাকর্মীদের পাশাপাশি আ.লীগ ও বিএনপির নেতাকর্মীদের সৌহার্দ্য অবস্থান লক্ষ্য করা যায়। জানাজাপূর্ব আলোচনায় একই মঞ্চে পাশাপাশি জামায়াতের নেতাদের সাথে অবস্থান করতে দেখা যায় দেশের প্রধান দুটি রাজনৈতিক দলের স্থানীয় নেতাদের। তারা বক্তব্যও রাখেন। বক্তব্যে নব-নির্বাচিত আ.লীগ দলীয় সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশে সহবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। দীর্ঘদিন পর মুখোমুখি তিন দলের একই মঞ্চে বা জানাজায় মুসল্লি হিসেবে অংশ নিতে দেখে সাধারণ মানুষ স্বস্তির নি:শ্বাস ফেলেন। বলেন- দেশের রাজনীতি যাই হোক স্থানীয়ভাবে সকলে ভালো থাকুক এটাই প্রত্যাশা করেন সবাই।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা