বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, অব্যস্থাপনায় জলাবদ্ধতার কারণ

সাতক্ষীরার কলারোয়ায় টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তলিয়ে গেছে হাসপাতাল, সাব-রেজিস্ট্রি অফিসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান চত্বর। দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষ। বিশেষ করে দিনমজুর ও ভ্যান চালকদের দুর্ভোগে পোহাতে হচ্ছে বেশি। খেটে খাওয়া মানুষ ঘর থেকে বের হতে পারছেন না। ব্যাপক ক্ষতি হয়েছে চাষীদেরও।

জানা গেছে, পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকা, অপরিকল্পিত নগরায়ন, পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকা, মানুষসৃষ্ট কৃত্রিম অব্যস্থাপনা, যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে রাখা ও আবর্জনার ভাগাড়ের কারণে যেখানে সেখানে জলাবদ্ধতার অন্যতম কারণ।

অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে পৌরসদরে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় এসব এলাকার মানুষের দুর্ভোগ বাড়ছে। বিশেষ করে কলারোয়া হাসপাতাল চত্বর, সাব-রেজিস্ট্রি অফিস চত্বর, আলিয়া মাদরাসা, বেত্রবতী হাইস্কুলসহ বিভিন্ন অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান চত্বরে পানি জমে গেছে। জলাবদ্ধতায় দুর্ভোগে এসকল প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সকলে।
এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় ফসলি মাঠ অতিরিক্ত পানিতে তলিয়ে গেছে। হাজার হাজার বিঘা মাছের ঘের হুমকির মুখে।

সাংবাদিক জয়নগর গ্রামের দেবাশীষ চক্রবর্তী বাবু বলেন, তার পানের বরজ, প্রায় ৪ বিঘা ফসলি ক্ষেত পানির নিচে। বাড়ির আঙিনাতেও পানি উঠে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

উপজেলা কর্মকর্তা এস এম এনামুল হক বলেন- সবজির ব্যাপক ক্ষতি হয়েছে, আরো বৃষ্টি হলে নতুন করে সবজি চাষ করা সম্ভব নাও হতে পারে।

ভানচালক ভোলা জানান, বৃষ্টির কারণে ভ্যান নিয়ে বের হলেও ভাড়া পাওয়া যাচ্ছে না। প্রতিদিন চাল, তরকারি কিনতে হয়। এনজিওর কিস্তি দিতে পারছি না।

দিনমজুর আখতারুল জানান, দুইদিন ধরে ঘরে বসে আছি। কাজকর্মে যেতে পারছি না। বৃষ্টি থামার চিহ্ন নেই। পরিবার পরিজন নিয়ে সমস্যায় পড়েছি।

আবহাওয়া অফিসের তথ্যমতে, আরো কয়েকদিন বৃষ্টি হতে পারে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত