সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ডিজিটাল উদ্ভাবনী মেলা-২২’র উদ্বোধন

কলারোয়ায় ডিজিটাল উদ্ভাবনী মেলা-২২’ র উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার(৯ নভেম্বর) সকাল ৮ টায় উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। উদ্বোধনী মেলা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রুলী বিশ্বাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার( আরএমও) ডাক্তার শফিকুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্রনাথ মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুল হোসেন, শিক্ষাবিদ প্রফেসর আবু নসর।

অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যাপক আবু বকর ছিদ্দীক, উপজেলা আইসিটি’র সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকোনুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, খাদ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মমতাজ পারভীর, ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক এমএ কালাম, ইউপি চেয়ারম্যান স,ম মোরশেদ আলী, ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান মফে, ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, ইউপি চেয়ারম্যান শেখ সোহেল রানা, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, মাস্টার জহুরুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীগণ, সাংবাদিক, সূধি ও দর্শনার্থীগণ।

মেলায় ৪টি প্যাভিলিয়নে বিভিন্ন স্টলে ডিজিটাল উদ্ভাবনী বিষয় তুলে ধরা হয়। প্যাভিলিয়নে ছিলো উদ্ভাবনী উদ্যোগ ও স্টার্টআপ, ডিজিটাল সেবা, হাতের মুঠোয় সেবা(ডিজিটাল সেন্টার, পোস্ট-ই সেন্টার, ই-কমার্স, আর্থিক সেবা প্রদান প্রতিষ্ঠানসমূহ), শিক্ষা, দক্ষতা ও উন্নয়ন এবং কর্ম সংস্থান বিষয়ে উপস্থাপন করা হয়।

বিকাল ৩টা পর্যন্ত প্রদর্শিত মেলায় ডিজিটাল সেবার মানোন্নয়নে নাগরিকদের মূল্যায়ন সম্পর্কে অনলাইনে মতামত গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। মেলা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত অনলাইন কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কৃত করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল