মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

থানায় মামলা দায়ের

কলারোয়ায় দুই কলেজ শিক্ষকের উপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় দুই কলেজ শিক্ষকের উপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ১০টায় সর্বস্তরের শিক্ষক সমাজের আয়োজনে উপজেলা পরিষদের সামনে যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের ধারে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা শিক্ষকদের উপর অতর্কিতে নির্মম হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবী জানিয়ে বলেন, ‘গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে কলারোয়ার ছলিমপুর হাজী নাছির উদ্দীন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুর রহমান ও সহকারী অধ্যাপক হারুন অর রশিদ বকুলের উপর একদল চিহ্নিত সন্ত্রাসী মোটর সাইকেলের গতিরোধ করে অতর্কিত হামলা চালিয়ে মারাত্মক আহত করে। এ ব্যাপারে কলারোয়া থানায় কলেজ এলাকার ছলিমপুর গ্রামের জুলফিকার আলী বাবু, মাহবুবর রহমান মিঠু, সাব্বির হোসেনসহ কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।’

‘অবিলম্বে দোষীদের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির’ দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কাজীরহাট কলেজের অধ্যক্ষ এসএম সহিদুল ইসলাম, শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ রেজাউল ইসলাম, হামলার শিকার শিক্ষক হাজী নাছির উদ্দীন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুর রহমান ও সহকারী অধ্যাপক হারুন অর রশিদ বকুল, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এ্যাডভোকেট শেখ কামাল রেজা, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক আবুল খায়ের, সহকারী অধ্যাপক কামরুজ্জামান পলাশসহ বিভিন্ন কলেজের শিক্ষকবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম এর বাষিক পুষ্টি কর্মপরিকল্পনাবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লা ও বোয়ালিয়া ফুটবল দল মুখোমুখিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম