সোমবার, জুলাই ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন

কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন ২০২৬) ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর দ্য আরবান পপুলেশনস (WSUP) বাংলাদেশ-এর উদ্যোগে এবং কলারোয়া পৌরসভার সহযোগিতায় ৫নং ওয়ার্ডের পাড়ুইপাড়া কমিউনিটিতে নবনির্মিত পানি সরবরাহ ব্যবস্থার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নবনির্মিত পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন করেন কলারোয়া পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা তুষার কান্তি দাস।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী মো. শহীদুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী এস. এম. সোহরাওয়ার্দী, উপ-সহকারী প্রকৌশলী এসকে রুহুল আমিন, কনজার্ভেন্সি ইন্সপেক্টর মো. নাজমুল ইসলাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কমিউনিটির বাসিন্দা এবং WSUP বাংলাদেশের প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম, সিনিয়র অফিসার- ওয়াশ টেকনিক্যাল অ্যান্ড মিউনিসিপাল কো-অর্ডিনেশন এবং সাঈদ আব্দুল্লাহ, ট্রেনিং অফিসার।

উদ্বোধনী বক্তব্যে পৌর নির্বাহী কর্মকর্তা বলেন, নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত করার পাশাপাশি প্রকল্পটির দীর্ঘমেয়াদি স্থায়িত্ব বজায় রাখতে সঠিক পরিচালনা ও নিয়মিত রক্ষণাবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি কমিউনিটির সদস্যদের এই সুবিধা যথাযথভাবে ব্যবহার ও সংরক্ষণে সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি পৌরসভার পক্ষ থেকে পানি বিষয়ক যেকোনো সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।

তিনি জনস্বাস্থ্য উন্নয়ন ও নিম্নআয়ের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য WSUP বাংলাদেশকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠান শেষে কমিউনিটির সদস্যদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় বাসিন্দারা নবনির্মিত পানি সরবরাহ ব্যবস্থা নিয়ে তাদের মতামত তুলে ধরেন এবং এর সুফল সম্পর্কে আলোচনা করেন।

সংশ্লিষ্টদের মতে, এ ধরনের পানি সরবরাহ ব্যবস্থা বাস্তবায়নের ফলে পৌর এলাকার নিম্নআয়ের জনগোষ্ঠীর নিরাপদ পানির প্রাপ্তি আরও সহজ হবে এবং জনস্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় মাধ্যমিকের শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করারবিস্তারিত পড়ুন

কলারোয়া পৌরসভায় কমিউনিটি লিডারদের নিয়ে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন মসজিদের অংশগ্রহণে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষকদের প্রশিক্ষণ (Trainingবিস্তারিত পড়ুন

চাঁদপুরের ইলিশ বিক্রয়ের নামে অভিনব প্রতারণা, মাছও পেলো না- টাকাও গেলো!

ফেসবুকসহ বিভিন্ন স্যোশাল মিডিয়া বড় বড় ইলিশের ছবি ও ভিডিও। চাঁদপুরের ইলিশবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দুই ক্লিনিককে জরিমানা, কার্যক্রম বন্ধ
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার
  • সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক
  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত