বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় নির্বাচন ও গণভোট নিয়ে নবাগত জেলা শিক্ষা কর্মকর্তার মতবিনিময়

কামরুল হাসান : কলারোয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সংক্রান্ত এবং নবাগত জেলা শিক্ষা কর্মকর্তার সাথে প্রতিষ্ঠান প্রধানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবাগত জেলা শিক্ষা কর্মকর্তা মো: আলমগীর কবীর। বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা মো: আবুল খায়ের।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস। সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদ মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আহম্মদ আলী, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, মাদরাসা সুপার আব্দুস সাত্তারসহ স্কুল-মাদরাসার প্রধানগণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি আসন্ন নির্বাচনে গণভোটের ব্যাপারে শিক্ষকমণ্ডলীদের জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অগ্রণী ভূমিকা রাখার আহবান জানান। তিনি শিক্ষকমন্ডলীদের পাঠদান পদ্ধতি সম্পর্কে পরামর্শমূলক আলোচনা করেন। মতবিনিময় সভার শুরুতে প্রধান অতিথিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও স্কুল মাদরাসার পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু