মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় নৌকা প্রতীকের প্রার্থী স্বপনের প্রার্থীতা বহাল রাখার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দীপক শেঠ, কলারোয়া: সাতক্ষীরা -১,( তালা- কলারোয়া) সংসদীয় আসনের আ.লীগের নৌকা প্রতীকে মনোনিত প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনের প্রার্থীতা বহাল রাখার দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আ.লীগ সভাপতি নৌকার প্রার্থী স্বপনের সমর্থকদের উপস্থিতিতে শুক্রবার(১৫ ডিসেম্বর) বিকালে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সম্প্রতি বিভিন্ন ইলেকট্রিক, প্রিন্ট মিডিয়া ও অনান্য যোগাযোগ মাধ্যমে সাতক্ষীর-১,(তালা- কলারোয়া) সংসদীয় আসনে নৌকা প্রতীকের প্রার্থী হিসাবে ১৪ দলীয় সমন্বয় কমিটিতে ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য এ্যাড: মুস্তফা লুৎফুল্লাহ’র নাম প্রচার করা হয়। এই প্রচারের পর থেকে তালা ও কলারোয়ায় আ’লীগ নেতা- কর্মীরা বিক্ষোভে ফেটে পড়ে প্রতিবাদ জানায়।

বিক্ষোভে কলারোয়ার রাজনৈতিক সচেতন ব্যক্তিরা হতাশা প্রকাশ করে। এরই অংশ হিসাবে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আ.লীগের হাজার- হাজার নেতা- কর্মীরা কলারোয়া সরকারি হাইস্কুল ফুটবল মাঠে সমবেত হয়।

সমাবেশে ওয়ার্কার্স পার্টির নেতা এ্যাড: মুস্তফা লুৎফুল্লার নাম সাতক্ষীরা-১ আসনে ১৪ দলীয় প্রার্থী হিসাবে মিডিয়ায় প্রচারকে বিভ্রান্তিকর ও তার প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা মহিলা আ’লীগ সভানেত্রী সহকারী অধ্যাপক সুরাইয়া ইয়াসমিন রত্না, সাধারন সম্পাদক ইউপি সদস্য রহিমা বেগম কাজল, আ.লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, সাবেক অধ্যক্ষ গাজী রবিউল ইসলাম, পৌর কাউন্সিলর আ’লীগ নেত্রী দিতি খাতুন, আ’লীগ মফিজুল ইসলাম, পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, পৌর কাউন্সিলর আকিমুদ্দীন আকি, আ.লীগ নেতা মাস্টার হাফিজুর রহমান।

মাস্টার জাহাঙ্গীর হোসেন, ডা: ফজলুর রহমান, যুবলীগ নেতা মাছুমুজ্জামান মাসুম, মোস্তাক আহমেদ, সহিদ আলী, স্বেচ্ছা সেবকলীগ সভাপতি আসিকুর রহমান মুন্না, রুহুল কুদ্দুছ প্রমুখ।

সমাবেশ শেষে আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী স্বপনের মনোনয়ন বহাল রাখার দাবিতে বিক্ষোভ মিছিলে মহিলা সহ হাজার হাজার সমর্থকদের উপস্থিতিতে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম এর বাষিক পুষ্টি কর্মপরিকল্পনাবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লা ও বোয়ালিয়া ফুটবল দল মুখোমুখিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম